1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 16, 2026, 4:03 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। Village Network Alliance এর উদ‍্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং-২০২৬.. শাহরাস্তিতে মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুরের পর রাতে ডিল পাথর নিক্ষেপ দূবৃর্ত্তদের !নিরাপত্তাহীনতায় মুক্তিযোদ্ধা পরিবার ! সুষ্ঠু বিচারের দাবি। এতিম শিক্ষার্থীদের মাঝে আহার বিতরণ করলো সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটিতে শেরপুরের কৃতি সন্তান মোঃ আল আমিন যুগ্ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। দৈনিক কালবেলা- অনলাইনে প্রকাশিত ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ। তরুণ সমাজের অহংকার ও প্রতিবাদী কন্ঠ এমপি পুত্র মোস্তফা কামাল। ‘দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ’ চাটখিল উপজেলা আলিয়া মাদ্রাসার সাবেক সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর এর মৃত্যু। ইতিহাসে প্রথম বারের মতো নারী পুলিশ সুপার (এসপি) পাচ্ছে ঢাকা জেলা। নড়াইলের কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য, জুস ও কোমল পানীয় তৈরির একটি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান। মালিককে কারাদণ্ড সাথে জরিমানা।

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ক্যাবলসহ ২ চোর আটক

  • সময়: Friday, January 24, 2025
  • 148 View

মোঃ ইমরান হোসেনঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিপাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে (আরএনপিপি) কর্মরত রাশিয়ানদের মালিকানাধীন সাব-ঠিকাদারি ফ্যাসিনেট বাংলাদেশ কম্পানির চুরি হওয়া লোহার মুল্যবান তারসহ অন্যান্য মালামালসহ দুই চোরকে আটক করেছে পুলিশ।শুক্রবার(২৪ জানুয়ারি)সকালে কম্পানিটির পক্ষ থেকে মামলা দায়েরের পর দুপুরে তাদের পাবনা জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম। আটককৃতরা হলেন, উপজেলার চররূপপুর গ্রামের মৃত আবু সরদারের ছেলে মো. মজনু সরদার (৪৫) ও মো. মন্টু সরদার (৪০)।এর আগে বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তি রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) নয়ন কুমার সাহা সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের চর রূপপুর গ্রামের তরিকুল ইসলামের ইট ভাটার পাশে পদ্মা নদীর চর হতে প্রকল্পের চুরি যাওয়া মালামালসহ দুই চোরকে আটক করেন।উদ্ধারকৃত মালামালের মধ্যে পারমানবিক চুল্লির ভবন ও কুলিং টাওয়ারে টানা দেওয়ার লোহার তৈরি বিশেষ ক্যাবলের ৯ টি পুরাতন স্ট্রেন রোল ও ইস্পাতের বড় সাইজের বড় সাইজের মুল্যবান ধাতবপাত। যার আনুমানিক মুল্য কয়েক লক্ষ টাকা।এদিকে খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় একটি প্রভাবশালী চক্র রূপপুর নলগাড়ি, ফটুমার্কেট, লক্ষ্মীকুন্ডার পাকুড়িয়া, বিরামপুর, এমপি মোড়, কুতুবমোড়, নবীনগর ও কুষ্টিয়ার তালবাড়ি, মোসলেমপুর এলাকার অন্তত ৫০-৬০জন মিলে আরএনপিপির মালামাল চুরির সিন্ডিকেট রয়েছে। এরাই প্রকল্পের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে প্রকল্পের দক্ষিণপাশ পদ্মানদী দিয়ে নৌকায় করে চুরিকৃত মালামাল নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। একাধিক সুত্রমতে, আরএনপিপি থেকে মালামাল চুরি চক্রের সিন্ডিকেটকে বিশেষ আর্থিক চুক্তিতে নিরাপত্তা দিয়েছিলেন রূপপুর পুলিশ ফাঁড়ি থেকে সম্প্রতি নানা অপরাধে ডিপার্টমেন্টের নিকট অপরাধী হয়ে বদলী হওয়া এসআই কান্তি কুমার মোদক । এছাড়াও সম্প্রতি বদলী হয়ে যাওয়া লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্য ও ইনচার্জ আকিবুল ইসলাম। সুত্র মতে, বদলী হয়ে যাওয়ার পরও চোর সিন্ডিকেটের নিয়মিতভাবে মাসোহারা নিতে আসেন এসআই কান্তি কুমার মোদক। এসআই কান্তির বদলির পর চোরাই মালামালসহ কয়েকজনকে ঘটনাস্থল থেকে রূপপুর পুলিশ ফাঁড়ির বর্তমান ইনচার্জ এসআই নয়ন কুমার সাহা আটক করেছেন। কিন্তু আটককৃতরা মুলত হাজিরা ভিত্তিক চোর। মুল হোতারা থাকছে ধরাছোঁয়ার বাইরে।এই ব্যাপারে রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নয়ন কুমার সাহা জানান, পূর্বে কি হয়েছে সেটা আমি জানি না। অপরাধীদের সঙ্গে কোন আপোষ নেই। অপরাধীর বিরুদ্ধে অভিযোগ পেলেই আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তবে দূঃখের বিষয় প্রকল্পের মালামাল চুরি হলেও কম্পানির পক্ষ থেকে বাদী হয়ে মামলা করতে চায় না। এই কারণে ইচ্ছে থাকলেও অনেক সময় মুল হোতাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যায় না। ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, প্রকল্প থেকে চুরি যাওয়া মালামালসহ দুই চোরকে আটক করা হয়েছে। কম্পানির পক্ষ থেকে তাদের নামে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে প্রেরন করা হয়েছে। এই ঘটনায় পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews