হিরো খানঃ
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহী আমিনুল ইসলাম গত ০২/১১/২০২৪ তারিখ সন্ধ্যায় তার নিজের লাল কালো রং এর LIVO 110 CC মোটরসাইকেল টি রেলওয়ে নিরাপত্তা ব্যারাক ঈশ্বরদীতে রাখিয়া তালাবদ্ধ করে ডিউটিতে চলে যায়। পরবর্তীতে রাত্রি ১২.৩০ ঘটিকার সময় ডিউটি শেষে ব্যারাকে ফিরে ব্যারাকের তালা ভাঙ্গা এবং তার মোটরসাইকেলটি চুরি হয়েছে দেখতে পায়। ঘটনার পরপরই ভুক্তভোগীর অভিযোগ ও মামলার প্রেক্ষিতে ঈশ্বরদী থানা পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তি ও গোপন অনুসন্ধানের ভিত্তিতে ২৪/০১/২০২৫ তারিখ আসামি মোঃ মিনহাজ শেখ (৩৫), পিতা মোঃ মইনুদ্দিন শেখ, সাং ফরিদপুর (পশ্চিম পাড়া), থানা ঈশ্বরদী জেলা পাবনা এর হেফাজত হতে উক্ত চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করে এবং তাকে গ্রেফতার করে। মোটরসাইকেল চুরির মামলায় তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply