কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ আন্তর্জাতিক মানবাধিকার ৯ সদস্যকে র্যাপিড একশন ব্যাটেলিয়ান (র্যাব- ১৪), গত বুধবার দুপুরে জেলা শহরের প্রধান কার্যলয়, পশ্চিম তারাপাশা, একরামপুর থেকে মিথ্যা অভিযোগের বৃত্তিতে গ্রেফতার করেন। পরে কিশোরগঞ্জ সদর মডেল থানায় প্রেরন করেন, তারপর আদালতে নেওয়া হয়, মানবাধিকার সদস্যদের জামিন চাইলে আইনজীবীরা, বিচারক না মঞ্জুর করে জেল দিয়ে দেন, পরবর্তী শুনানি সোমবার দিন রায় দেওয়ার আশ্বাস দেন। আবার পূর্ণরায় আদালত মাধ্যমে বিবাদীদের জামিন প্রদান করেন। ওইদিন দুজনকে মুক্তি দেন, পরের দিন বাকি ৭ জন কারাগার থেকে মুক্ত হোন, তাদেরকে জেলগেট থেকে ফুলের মালা দিয়ে বরণ করেন উক্ত সংঘটনের সকল সদস্যরা। কিশোরগঞ্জ আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা, খাদ্য গুদাম রোড,একরামপুর হেড অফিসে সবাই একত্রে জমাট হোন, এসময় সংঘটনের ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলার পরিচালক এস.এম ফারুক বলেন, মিথ্যা অভিযোগে আমাদের হয়রানি করেছে যারা, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা নিবো,এবং মিথ্যা বুয়া মানবাধিকার বলে যারা নিউজ করেছেন তাদের নিউজের কপি আমাদের কাছে জমা আছে। আমরা আইনের মাধ্যমে ব্যবস্হা নিবো ইনশাআল্লাহ। এবং সাংবাদিক সম্মেলন করবো আপনারা ন্যায়ের পক্ষে কাজ করুন আমরা সর্বদাই আপনাদের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মো :জালাল উদ্দিন, গণমাধ্যম বিষয়ক সচিব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সোহরাফ উদ্দিন সবুজ আমিন,দপ্তর বিষয়ক সচিব মো আল আমিন,অর্থ সম্পাদক এনামুল হক কালু,সি.আইটি প্রধান আল মামুন,এ সি টির প্রদান মো আতাহার হোসেন,মো :লিটন মিয়া সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক উপস্থিত ছিলেন প্রমুখ।
Leave a Reply