1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 16, 2026, 5:14 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। Village Network Alliance এর উদ‍্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং-২০২৬.. শাহরাস্তিতে মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুরের পর রাতে ডিল পাথর নিক্ষেপ দূবৃর্ত্তদের !নিরাপত্তাহীনতায় মুক্তিযোদ্ধা পরিবার ! সুষ্ঠু বিচারের দাবি। এতিম শিক্ষার্থীদের মাঝে আহার বিতরণ করলো সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটিতে শেরপুরের কৃতি সন্তান মোঃ আল আমিন যুগ্ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। দৈনিক কালবেলা- অনলাইনে প্রকাশিত ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ। তরুণ সমাজের অহংকার ও প্রতিবাদী কন্ঠ এমপি পুত্র মোস্তফা কামাল। ‘দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ’ চাটখিল উপজেলা আলিয়া মাদ্রাসার সাবেক সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর এর মৃত্যু। ইতিহাসে প্রথম বারের মতো নারী পুলিশ সুপার (এসপি) পাচ্ছে ঢাকা জেলা। নড়াইলের কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য, জুস ও কোমল পানীয় তৈরির একটি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান। মালিককে কারাদণ্ড সাথে জরিমানা।

ফেনীতে চাঁদাবাজির অভিযোগে এসআই সহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

  • সময়: Tuesday, January 21, 2025
  • 63 View

মিজান উল্লাহ চট্টগ্রাম বিভাগীয় প্রধান : ফেনীতে চা খাওয়ার জন্য ২০০ টাকা নিয়ে বিপাকে পড়েছেন তিন পুলিশ সদস্য। বাঁশবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগে ফেনী মডেল থানা পুলিশের এসআই সহ তিন পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। রোববার মধ্যরাতে ফেনী শহরের জিরো পয়েন্ট সংলগ্ন ট্রাঙ্ক রোড এলাকায় এ ঘটনা ঘটে। তারা হলেন- ফেনী মডেল থানার উপ- পরিদর্শক (এসআই) মো. আবদুস শুক্কুর, কনস্টেবল জাহিদ ও আনন্দ মিয়া। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রোববার রাত ১টার দিকে চট্টগ্রাম পুরাতন মহাসড়কের ফেনী শহরের জিরো পয়েন্ট ট্রাঙ্করোড শহীদ মিনার হয়ে একটি ওভার লোডেড বাঁশবাহী ট্রাক যাচ্ছিল। এ সময় সিএনজিচালিত অটোরিকশার চালক ট্রাকটিকে থামার সংকেত দেয়। ট্রাকচালক গাড়ি থামালে অটোরিকশার চালক সেই গাড়ি থেকে ২০০ টাকা নিয়ে অটোতে থাকা পুলিশ সদস্যদের হাতে তুলে দেয়। বিষয়টি পাশ থেকে দেখতে পায় কয়েক যুবক। মুহূর্তে তারা অটোচালককে জিজ্ঞাসাবাদ করলে পুলিশের নির্দেশে এমন কাজ করেছে বলে স্বীকার করে। পরে ওই যুবকরা অটোতে থাকা পুলিশ সদস্যদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করতে থাকে। একপর্যায়ে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করা হয়। পরে রাত দেড়টার

দিকে ফেনী মডেল থানার ওসি ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্য ও অভিযোগকারী যুবকদের থানায় ডেকে নেয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজিজুর রহমান-রিজভী বলেন, রাতে আমরা বন্ধুরা সবাই একসঙ্গে বসে শহীদ মিনার প্রাঙ্গণে চা খাচ্ছিলাম। এ সময় একটি বাঁশভর্তি ট্রাক শহীদ মিনার এলাকায় দাঁড়ালে পুলিশের সঙ্গে থাকা সিএনজিচালিত অটোরিকশার এক চালক ওই ট্রাকচালকের কাছ থেকে কিছু একটা নিয়ে আসে। ঢাকা-বিষয়টি সন্দেহ হলে আমিসহ আমার বন্ধুরা অটোরিকশা চালককে জিজ্ঞেস করলে প্রথমে তিনি অস্বীকার করেন। একপর্যায়ে তিনি স্বীকার করে বলেন, পুলিশের কথামতো তিনি ট্রাকচালকের কাছ থেকে চা খাওয়ার কথা বলে ২০০ টাকা নিয়েছেন। ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার ও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা মিললে পরবর্তীতে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে। আপাতত অভিযুক্ত পুলিশ সদস্যরা জেলা পুলিশ লাইনে সংযুক্ত থাকবে। পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, অভিযুক্ত তিন পুলিশ সদস্যের মধ্যে প্রাথমিক তদন্তে দু’জনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews