মোহাম্মদ আসিফ খোন্দকার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি শনিবার সকাল থেকে নগরীর বোর্ট ক্লাবে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ( সিআইইউ) এর দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২১৮৯ জন ডিগ্রিধারিদেরকে সনদপত্র তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।আরোও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। সমাবর্তনে ২১৮৯ জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। অসামান্য কৃতিত্বের জন্য ১৪ জনকে দেয়া হয় টপ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড। পরে বিকেলে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ( সিআইইউ)।
Leave a Reply