1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 16, 2026, 5:13 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। Village Network Alliance এর উদ‍্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং-২০২৬.. শাহরাস্তিতে মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুরের পর রাতে ডিল পাথর নিক্ষেপ দূবৃর্ত্তদের !নিরাপত্তাহীনতায় মুক্তিযোদ্ধা পরিবার ! সুষ্ঠু বিচারের দাবি। এতিম শিক্ষার্থীদের মাঝে আহার বিতরণ করলো সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটিতে শেরপুরের কৃতি সন্তান মোঃ আল আমিন যুগ্ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। দৈনিক কালবেলা- অনলাইনে প্রকাশিত ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ। তরুণ সমাজের অহংকার ও প্রতিবাদী কন্ঠ এমপি পুত্র মোস্তফা কামাল। ‘দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ’ চাটখিল উপজেলা আলিয়া মাদ্রাসার সাবেক সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর এর মৃত্যু। ইতিহাসে প্রথম বারের মতো নারী পুলিশ সুপার (এসপি) পাচ্ছে ঢাকা জেলা। নড়াইলের কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য, জুস ও কোমল পানীয় তৈরির একটি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান। মালিককে কারাদণ্ড সাথে জরিমানা।

চট্টগ্রামের মাটিতেই চিটাগাং কিংসকে হারিয়ে টানা অষ্টম জয় রংপুরের

  • সময়: Monday, January 20, 2025
  • 85 View

মোহাম্মদ বিল্লাল হোসেন, বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে এখনো পর্যন্ত হার কি জিনিস সেটিরে সাথে পরিচয় হয়নি রংপুর রাইডার্সের। টানা জয়ে নুরুল হাসান সোহানের দলটি নিজেদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাচ্ছে। শুক্রবার ম্যাচের আগে টানা চার ম্যাচে চিটাগাং কিংসও জয়রথেই ছিল। এবার তাতে বাগড়া বসিয়ে ৩৩ রানে জিতেছে রংপুর। যা চলতি আসরে তাদের খেলা আট ম্যাচে শতভাগ জয়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রংপুর তুলে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রান। ১৬৫ রান তাড়ায় প্রথম বলেই উসমান খানকে হারায় চিটাগাং। তবে আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ঝড় তুলে সেই ধাক্কা কাটিয়ে দেন। ১৪ বলে ২টি করে চার-ছক্কায় ২৬ রানের ক্যামিও উপহার দেন ইমন। এরপর এক ওভারে আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে চিটাগং। আকিফ জাভেদ বোল্ড করেন মোহাম্মদ মিঠুনকে (৫ বলে ২), ২০ বলে ২৩ করে আউট হন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান গ্রাহাম ক্লার্ক।২৪ বলে ১৯ রানের ধীর ইনিংস খেলে নাইম ইসলাম ফিরলে আরও চাপে পড়ে চিটাগং। ১৫তম ওভারে মোটে ১০৬ রান তুলে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে দলটি। এরপর বরাবরের মতো অসাধ্য সাধনের চেষ্টা করেছেন শামীম পাটোয়ারী। কিন্তু ৩১ বলে ১ চার আর ৩ ছক্কায় ৩৮ রানে থামতে হয় শামীমকে। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৩১ রানে থামে চিটাগং। আকিফ জাভেদ ৩২ রানে নেন ৪টি উইকেট। এই হারে চট্টগ্রাম এ অবস্থায় ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দ্বিতীয় স্থানে।এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় অধিনায়ক মোহাম্মাদ মিঠুন। ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য ভালো করতে পারেনি রংপুর। দলীয় নয় রানের মাথায় আলিস আল ইসলামের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তৌফিক খান। এরপর স্টিভেন টেইলর ও সাইফ হাসান করেন ৫৪ রানের জুটি। ব্যক্তিগত ১৭ রান করে আলিস আল ইসলামের দ্বিতীয় শিকারে পরিণত হন সাইফ। এরপরের ওভারেই ৩৯ রান করে আউট হন টেইলর। এরপর আর রংপুর বড় কোন জুটি করতে পারেনি। নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে তারা। তবে উইকেটের এক প্রান্ত থেকে বোলারদের শাসন করে গিয়েছেন পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহ। দুই ৪ আর ৭ ছয়ে ২৮ বলে ৫৯ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন খুশদিল। শেষে মেহেদী হাসানের ১২ বলে ১৭ রানে ভর করে ৭ উইকেটে ১৬৪ রান করতে পারে রংপুর। চিটাগংয়ের হয়ে আলিস আল ইসলাম ও মোহাম্মদ অছিম জুনিয়র নেন ২টি করে উইকেট।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews