1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 16, 2026, 5:13 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। Village Network Alliance এর উদ‍্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং-২০২৬.. শাহরাস্তিতে মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুরের পর রাতে ডিল পাথর নিক্ষেপ দূবৃর্ত্তদের !নিরাপত্তাহীনতায় মুক্তিযোদ্ধা পরিবার ! সুষ্ঠু বিচারের দাবি। এতিম শিক্ষার্থীদের মাঝে আহার বিতরণ করলো সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটিতে শেরপুরের কৃতি সন্তান মোঃ আল আমিন যুগ্ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। দৈনিক কালবেলা- অনলাইনে প্রকাশিত ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ। তরুণ সমাজের অহংকার ও প্রতিবাদী কন্ঠ এমপি পুত্র মোস্তফা কামাল। ‘দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ’ চাটখিল উপজেলা আলিয়া মাদ্রাসার সাবেক সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর এর মৃত্যু। ইতিহাসে প্রথম বারের মতো নারী পুলিশ সুপার (এসপি) পাচ্ছে ঢাকা জেলা। নড়াইলের কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য, জুস ও কোমল পানীয় তৈরির একটি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান। মালিককে কারাদণ্ড সাথে জরিমানা।

লক্ষ্মীপুরে বাসা-বাড়িতে বৈদ্যুতিক তার চুরির হিড়িক

  • সময়: Saturday, January 18, 2025
  • 46 View

জনি সাহা
লক্ষ্মীপুরে বিভিন্ন এলাকাতে বেড়েছে বৈদ্যুতিক তার চুরির হিড়িক। গত এক সপ্তাহে পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে প্রায় অর্ধশতাধিক বাসা-বাড়ির বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। প্রতিদিনই কারো না কারো বাড়ির তার চুরির ঘটনায় চোর আতঙ্কে রাত কাটছে এলাকাবাসীর।

একাধিক চুরির ঘটনার খবর পেয়ে বুধবার (১৫ জানুয়ারি) রাতে ঘটনাকবলিত এলাকা পরিদর্শন করে লক্ষ্মীপুর সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার পৌর এলাকার শাঁখারীপাড়ার নীতিশ সাহা’র বৈদ্যুতিক তার কেটে নিয়ে যায় চোর চক্র। এর দুইদিন পরে একই এলাকার সুজিত চক্রবর্তী, পলাশ শীল, সুশান্ত, জুলহাস কুরী, রতন, এড. শ্যামল কান্তিসহ প্রায় ২০টি বাসার বৈদ্যুতিক তার চুরি হয়েছে।

স্থানীয়রা আরও অভিযোগ করছেন, বিদ্যুৎ বিভাগের কিছু অসৎ কর্মচারি এই চক্রের পিছনে মদদদাতা হিসেবে থাকতে পারেন। কারন বিশেষভাবে দক্ষ লোক ছাড়া এই তার চুরি করা সম্ভব নয়। চুরি হওয়া তার কোথায় বিক্রি করা হয় সেদিকে নজরদারি বাড়ালেই এই চোর চক্রকে শনাক্ত করা যাবে বলে মনে করছেন স্থানীয়রা।

ভুক্তভোগী নীতিশ সাহা জানান, চোরেরা আমার বাসার পুরো তার কেটে নিয়েছে। চুরি শেষে তারের একাংশ ঝুলিয়ে রেখে যায় চোরেরা, যা থেকে যে কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারতো।

সুজিত চক্রবর্তী জানান, রাতে বিদ্যুত চলে যায় হঠাৎ করেই, সকালে বুজতে পারি চোর বাসার তার কেটে নিয়ে গেছে। বেশির ভাগ সময় এসব চুরির সাথে মাদক সেবনকারীরা জড়িত থাকে। মাদকের টাকা সংগ্রহের জন্যই তারা এই চুরি করে।

একই এলাকার বাসিন্দা সুমন সাহা জানান, গত কয়েক সাপ্তাহের ব্যবধানে পৌর শহরের শাঁখারীপাড়াসহ বিভিন্ন এলাকাতে চুরি বেড়ে গেছে। এতে করে রাত হলেই চোর আতঙ্কে থাকে সবাই। চোরেরা বিদ্যুতের খুঁটি থেকে মিটার পর্যন্ত তার কেটে নিয়ে যাচ্ছে। এখন প্রতিদিনই কোনো না কোনো বাড়ির তার চুরির ঘটনা শোনা যাচ্ছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, কয়েকটি বাসায় বৈদ্যুতিক তার চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews