1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 16, 2026, 6:24 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। Village Network Alliance এর উদ‍্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং-২০২৬.. শাহরাস্তিতে মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুরের পর রাতে ডিল পাথর নিক্ষেপ দূবৃর্ত্তদের !নিরাপত্তাহীনতায় মুক্তিযোদ্ধা পরিবার ! সুষ্ঠু বিচারের দাবি। এতিম শিক্ষার্থীদের মাঝে আহার বিতরণ করলো সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটিতে শেরপুরের কৃতি সন্তান মোঃ আল আমিন যুগ্ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। দৈনিক কালবেলা- অনলাইনে প্রকাশিত ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ। তরুণ সমাজের অহংকার ও প্রতিবাদী কন্ঠ এমপি পুত্র মোস্তফা কামাল। ‘দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ’ চাটখিল উপজেলা আলিয়া মাদ্রাসার সাবেক সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর এর মৃত্যু। ইতিহাসে প্রথম বারের মতো নারী পুলিশ সুপার (এসপি) পাচ্ছে ঢাকা জেলা। নড়াইলের কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য, জুস ও কোমল পানীয় তৈরির একটি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান। মালিককে কারাদণ্ড সাথে জরিমানা।

মাদারীপুরে বেড়েছে ছিনতাই-চুরি

  • সময়: Friday, January 17, 2025
  • 62 View
মাদারীপুরে বেড়েছে ছিনতাই-চুরি

আরিফ হোসেনঃ

মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

হঠাৎ করে মাদারীপুর শহরে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। শহরের মধ্যে প্রায় ১৫-২০টি স্পটে ঘটনাগুলো বেশি ঘটছে। এমনকি অনেক বাসা-বাড়ি ও দোকানপাটেও দিন-দুপুরে চুরি হচ্ছে।একাধিক সূত্রে জানা যায়, শহরের এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরির সামনে, মাদারীপুর শহরের আমিরাবাদ, বাদামতলা, মিলন সিনেমা হল এলাকা, ইউআই স্কুল রোড, তরমুগিরয়া, পুরান বাজার, রকেটবিড়ি, চৌরাস্তা, লঞ্চঘাট এলাকা, পুরাতন বাসস্ট্যান্ড, নতুন বাসস্ট্যান্ডসহ ১৫ থেকে ২০টির মতো স্থানে প্রতিনিয়তই ছিনতাইয়ের ঘটনা ঘটছে রাতে কোনো যাত্রী ঢাকা বা অন্য কোনো স্থান থেকে বাসে করে এসে, বাসস্ট্যান্ডে নেমে রিকশায় বা পায়ে হেঁটে যাওয়ার সময় প্রায় ছিনতাইয়ের কবলে পড়তে হচ্ছে। এছাড়া ভোরে ব্যবসায়ীরা মালামাল কেনার জন্য মাদারীপুরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরানবাজার কিংবা মস্তফাপুরের আড়তে যাওয়ার পথে ছিনতাইয়ের ঘটনা ঘটছে।এছাড়া ভোরে অনেকেই হাঁটতে বের হন। তারাও ছিনতাইয়ের কবলে পড়ছেন। বিশেষ করে নারীরা হাঁটতে বের হলে তাদের স্বর্ণের চেন, কানের দুল, চুড়ি ও মোবাইল ছিনতাই করে নিয়ে যাচ্ছে। পাশাপাশি শহরের অনেক বাসা-বাড়ি ও দোকানপাটেও ঘটছে চুরির ঘটনা।মাদারীপুর শহরের লেকপাড়ের সবজি বিক্রেতা মোতালেব মিয়া বলেন, কয়েকদিন আগে আমি ভোরে সবজি কিনতে পুরানবাজার যাচ্ছিলাম। পথিমধ্যে এমএমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরির সামনে এলে কয়েকজন মুখোশ পরা যুবক আমার পথরোধ করে। দেশীয় অস্ত্র ঠেকিয়ে আমার কাছে থাকা ৩১ হাজার টাকা নিয়ে যায়।ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি বাচ্চু মোল্লা বলেন, ৫ অক্টোবর রাত ১২টার দিকে পৌরসভার সামনের এটিএম বুথ থেকে টাকা তুলি। এরপর মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে মুখোশধারী কয়েকজন যুবক নগদ টাকা, মোবাইল নিয়ে যায়।শকুনি এলাকার গৃহকর্মী নাজমা বেগম বলেন, আমি ভোরে এক বাসায় কাজ করতে বের হই। এসময় আমার পাশ দিয়ে একটি মোটরসাইকেল চালিয়ে তিন যুবক যেতেই আমার গলায় থাকা একটি চেন টান দিয়ে নিয়ে যায়।ভোরে হাঁটতে বের হওয়া ইসমত আরা বেগম বলেন, আমি ডায়াবেটিসের রোগী। তাই প্রতিদিন হাঁটতে বের হই। ২০ অক্টোবর ভোরে একা হাঁটতে বের হলে, মোটরসাইকেলে থাকা দুজন যুবক এসে আমার গলা থেকে চেন ও হাতের মোবাইল নিয়ে চলে যায়।শহরের ২ নম্বর শকুনি এলাকার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আমি বর্তমানে একটি ব্যাংকে চাকরি করি। আমার স্ত্রী মাঝেমধ্যে কাজের প্রয়োজনে ঢাকায় যান। অনেক সময় ভোরে আমরা দুজন হাঁটতে বের হলে, চুরির ঘটনা ঘটে। গত এক বছরে আমার বাসায় দিনের বেলায় তালা ভেঙে চারবার চুরি হয়েছে। শহরের মধ্যেই আমরা নিরাপত্তাহীনতায় আছি। এভাবে চুরি হলে কোথায় যাবো।মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ভাস্কর সাহা বলেন, নগরবাসীর নিরাপত্তায় পুলিশ কাজ করে যাচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে টহল বাড়ানো হচ্ছে। এরই মধ্যে তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়িতে সদস্যরা যোগদান করেছেন। আশা করছি, এই চুরি-ছিনতাইয়ের ঘটনা শিগগির কমে আসবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews