কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :আলোর দিশা সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর শুভ উদ্ভোধন উপলক্ষে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং সম্পন্ন হয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলাধীনস্থ নামা-মির্জাপুর গ্রামে।আজ ৩রা জানুয়ারি, সংগঠনটির প্রথম কর্মসূচিতে এলাকার ৫ শতাধিক মানুষের বিনামূল্যে ব্লাডগ্রুপ নির্ণয় করতে সক্ষম হয়েছে এই আলোর দিশা সমাজ কল্যাণ ফাউন্ডেশন নামের সংগঠনটি।সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মো: মারুফ উজ্জামান বলেন, ‘আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্যই মানুষের সহযোগিতা আর পাশে দাঁড়ানো। ইনশাআল্লাহ, আমাদের এই ধারা অব্যহত থাকবে।’সংগঠনের নির্বাহী পরিচালক ইব্রাহিম খলিল আরও জানান, “এই মাসেই আমরা একটি মেডিকেল ক্যাম্প করবো, যাতে বিশেষজ্ঞ ডাক্তারগণ বিনামূল্যে চিকিৎসা প্রদান করতে পারেন”এসময় উপস্থিত ছিলেন পদক্ষেপ,কিশোরগঞ্জ সেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক জহিরুল ইসলাম আরিফ,যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান।আরো উপস্থিত ছিলেন আলোর দিশা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি মো: রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো:দিদারুল ইসলাম, শিক্ষা ও আইন বিষয়ক সম্পাদক মো: মাছুম মিয়া সহ সকল উপদেষ্টা মন্ডলী এবং কার্যকরী সদস্যবৃন্দ।
Leave a Reply