1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 16, 2026, 8:31 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। Village Network Alliance এর উদ‍্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং-২০২৬.. শাহরাস্তিতে মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুরের পর রাতে ডিল পাথর নিক্ষেপ দূবৃর্ত্তদের !নিরাপত্তাহীনতায় মুক্তিযোদ্ধা পরিবার ! সুষ্ঠু বিচারের দাবি। এতিম শিক্ষার্থীদের মাঝে আহার বিতরণ করলো সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটিতে শেরপুরের কৃতি সন্তান মোঃ আল আমিন যুগ্ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। দৈনিক কালবেলা- অনলাইনে প্রকাশিত ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ। তরুণ সমাজের অহংকার ও প্রতিবাদী কন্ঠ এমপি পুত্র মোস্তফা কামাল। ‘দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ’ চাটখিল উপজেলা আলিয়া মাদ্রাসার সাবেক সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর এর মৃত্যু। ইতিহাসে প্রথম বারের মতো নারী পুলিশ সুপার (এসপি) পাচ্ছে ঢাকা জেলা। নড়াইলের কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য, জুস ও কোমল পানীয় তৈরির একটি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান। মালিককে কারাদণ্ড সাথে জরিমানা।

চকরিয়া থানার ৩ মাসের অভিযানে গ্রেফতার ৪৭৮ আসামি জন

  • সময়: Wednesday, January 1, 2025
  • 140 View


জামাল হোছাইন কক্সবাজার জেলা প্রতিনিধি : পুলিশ জনগণের বন্ধু এটা আবার প্রমাণ করে দিলেন ওসি মঞ্জুর কাদের চকরিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় দিনরাত নিরলসভাবে কাজ করার পাশাপাশি দক্ষ, আচরণে মানবিক চরিত্রে দৃঢ়তা ও সততায় সচ্চরিত্রে পুলিশ যে জনগণের বন্ধু তার প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন কক্সবাজার জেলার চকরিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূইয়া। উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি এলাকাতেই ছুটে চলেছেন ওসি মঞ্জুর কাদের ভূইয়াসহ পুলিশ সদস্যরা। উপজেলার প্রতিটি এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষকে সচেতন করেছেন। এছাড়াও যে কোন অভিযোগ নিয়ে থানায় গেলে তাৎক্ষণিক সেটির কার্যক্রম শুরু করে দেন ওসি। এমনকি তাঁর কক্ষে প্রবেশে আলাদা অনুমতি নিতে হয় না সেবাপ্রার্থীদের। মানবিক দায়িত্বশীল ওসির বিরামহীন সেবায় সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। ওসি মঞ্জুর কাদের ভূইয়া বলেন, “আমার রুমে প্রবেশ করতে কোনো অনুমতি বা আমাকে স্যার বলে সম্বোধন করার প্রয়োজন নেই। পুলিশ জনগণের বন্ধু। আমরা সেবা প্রার্থীদের সঙ্গে বন্ধুর মত করে ব্যবহার করি। সুন্দরভাবে সেবা দেওয়ার আমার কাজ।”
সেবাপ্রার্থীদের অভিযোগ সরাসরি শুনছেন ওসি।

অসহায় পরিবারের বসতভিটা জবরদখলের চেষ্টা; কেটে নিয়ে গেলেন গাছপালা
ঘটনার সত্যতা যাচাই করে দিচ্ছেন আইনি সহায়তাও। তার কাছে তাৎক্ষণিক সেবা পেয়ে মুগ্ধ সর্বশ্রেণির মানুষ। ওসির বিরামহীন সেবায় ইতোমধ্যেই ব্যাপক সারা পড়েছে চকরিয়া জুড়ে।

থানা সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূইয়া গত (২০ সেপ্টেম্বর) চকরিয়া থানায় যোগদান করার পর থেকেই এই থানার আগে চিত্র তিনি পাল্টে দিয়েছেন, থানাকে বানিয়েছেন জনগণের ভরসাস্থল। জনগণ আর নিজের মধ্যে দূরত্ব না রেখে নিজেকে উপস্থাপন করেছেন অতি সাধারণ একজন পুলিশ সদস্য হিসেবে। সব সেবা প্রার্থী তার কাছে সমান।তিনি যোগদানের পর থেকেই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নত করেছেন। এলাকায় তালিকাভুক্ত সন্ত্রাসী,অস্ত্রধারী চাঁদাবাজ,ও ছিনতাইকারী গ্রেপ্তারসহ জিআর ওয়ারেন্ট সিআর ও একাধিক সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের পলাতক আসামিদের বিরুদ্ধে অভিযান শুরু করেন।

চকরিয়া থানায় গত ৩ মাসে ৪৭৮ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃতদের পেশাদার ডাকাত ২২জন, মলম পার্টি ৩, মাদক ব্যবসায়ী ১৪, নিয়মিত মামলায় গ্রেফতার-১৭১, সাজা প্রাপ্ত আসামী ২৮জন, ওয়ারেন্টভুক্ত আসামী ১৯১ জন। এর মধ্যে সেনা কর্মকর্তার হত্যা মামলায় ১২জন ডাকাত, ঢেমুশিয়া জাকের হোছন হত্যা মামলায় ২ জন, কৈয়ারবিল মোঃ আয়ুব হত্যা মামলায় ১জন গ্রেফতার খুটাখালী টমটম গ্যারেজ ডাকাতির মামলায় ৩ জন গ্রেপ্তার করেন।
এরমধ্যে অস্ত্র উদ্ধার ৫টি এলজি অস্ত্র ও ১৭ রাউন্ড গুলি। ডাকাতি হওয়া ১টি পিকআপ ও ৫২ টি টমটমের ব্যাটারী।
চকরিয়ায় আগুনে পুড়ে নিঃস্ব পরিবারের পাশে ইউএনও ও পূজা উদযাপন পরিষদ
মাদক-৪ হাজার ৩শ ৯৫ পিচ ইয়াবা ট্যাবলেট, গাঁজা- ৪৩ কেজি ৬শ ৫০ গ্রাম, ২৭ লিটার চোলাই মদ। ১জন গরু চোর সহ ১ টি গরু উদ্ধার, ৮ টি ছাগল উদ্ধার, ৮টি বিহিঙ্গি জাল উদ্ধার করেন।

এছাড়াও থানায় আগত সেবা গ্রহিতাদের চা-বিস্কুট দিয়ে আপ্যায়ন করান তিনি। সাধারণ ডায়েরি বা অভিযোগ কোন কিছু করতেই আর টাকা লাগে না। সাধারণ ডায়েরি লেখার জন্য রাখা হয়েছে একজন পুুলিশ সদস্য রাইটারকে। যে কোন ঘটনায় নিজেই ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন ওসি।

হারবাং বনবিটের বন পাহারাদার মহসিন হাওলাদারের যোগসাঁজশে ধ্বংস হচ্ছে বনভূমি
এছাড়াও সেবাপ্রত্যাশীদের কাজ করে দিবে বলে এবং সাধারণ মানুষের মনে ভীতির সঞ্চার করে টাকা আদায় চেষ্টা করলে তাকে ধরিয়ে দিতে থানার দেয়ালেই ব্যানার টাঙ্গিয়ে দেন ওসি।

এক সেবা প্রার্থী বলেন, “একসময় থানায় দালালদের দৌরাত্ম ছিল চোখে পড়ার মতো। ওসি মহোদয় যোগদানের পর থানা রয়েছে দালালমুক্ত।”
এমন উদ্যোগের কারণে ইতোমধ্যেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছেন। এছাড়া অসহায় নারীদের নানাবিধ অভিযোগ ও আইনি সহায়তা প্রদানে ওসির কর্মকাণ্ডে অনেক খুশি স্থানীয় জনপ্রতিনিধিরা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূইয়া বলেন, “পুলিশ হবে জনবান্ধব। সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব ভয়ভীতি দূর করে সেবা জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দেয়ার জন্য চেষ্টা করছি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews