1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 16, 2026, 8:32 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। Village Network Alliance এর উদ‍্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং-২০২৬.. শাহরাস্তিতে মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুরের পর রাতে ডিল পাথর নিক্ষেপ দূবৃর্ত্তদের !নিরাপত্তাহীনতায় মুক্তিযোদ্ধা পরিবার ! সুষ্ঠু বিচারের দাবি। এতিম শিক্ষার্থীদের মাঝে আহার বিতরণ করলো সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটিতে শেরপুরের কৃতি সন্তান মোঃ আল আমিন যুগ্ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। দৈনিক কালবেলা- অনলাইনে প্রকাশিত ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ। তরুণ সমাজের অহংকার ও প্রতিবাদী কন্ঠ এমপি পুত্র মোস্তফা কামাল। ‘দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ’ চাটখিল উপজেলা আলিয়া মাদ্রাসার সাবেক সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর এর মৃত্যু। ইতিহাসে প্রথম বারের মতো নারী পুলিশ সুপার (এসপি) পাচ্ছে ঢাকা জেলা। নড়াইলের কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য, জুস ও কোমল পানীয় তৈরির একটি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান। মালিককে কারাদণ্ড সাথে জরিমানা।

নাসিরনগরে মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • সময়: Thursday, December 26, 2024
  • 82 View

চট্টগ্রাম বিভাগীয় প্রধান এনামুল হক আরিফ : ‘মাছ ধরতেও গুনতে হয় চাঁদা’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ‘নাসিরনগর ইউনিয়ন ও ভিটাডুবী ধীবর সমবায় সমিতি’র কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জানা যায়, গত ১৯শে ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে মাছ ধরতেও গুনতে হয় চাঁদা শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। যেখানে উল্লেখ করা হয় সাধারণ জেলেরা নদীতে মাছ ধরতে গেলে সমিতিকে চাঁদা দিতে হয়। কিন্তু সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্য সদস্যদের দাবি প্রতিবেদনে জেলেদের নাম দিয়ে যে সকল বক্তব্য দেয়া হয়েছে তা সঠিক নয়। আয়োজিত সংবাদ সম্মেলনে গীতা রাণী নামে এক নারী বলেন, প্রকাশিত প্রতিবেদনে প্রতিবেদক আমার নাম ব্যবহার করে লিখেছে আমি নাকি লাখ টাকা ঋণ নিয়েছি। যা সম্পূর্ণ মিথ্যাচার, আমি ২০ হাজার টাকা ঋণ নিয়েছি আমার স্বামীর চিকিৎসার জন্য। প্রতিবেদকের কাছে সমিতির বিরুদ্ধে আমি কোনো অভিযোগ করিনি; বরং সমিতি আমার স্বামীর চিকিৎসার জন্য সহায়তা করেছে। অথচ ওই সাংবাদিক লিখেছে আমি নাকি সমিতির বিরুদ্ধে অভিযোগ করেছি। হরিদাস বলেন, প্রতিবেদনে আমার নাম ব্যবহার করে বক্তব্য লেখা হয়েছে অথচ আমার সঙ্গে কোনো সাংবাদিক কথাই বলেনি। নাসিরনগর ইউনিয়ন ও ভিটাডুবী ধীবর সমবায় সমিতির সাধারণ সম্পাদক পরিমল দাস বলেন, যে সাংবাদিক সমিতির সভাপতি আর সাধারণ সম্পাদক কে সেটা না জেনেই সংবাদ পরিবেশন করেছে, তার দ্বারা কি বস্তুনিষ্ঠ সংবাদ পাওয়া সম্ভব? উৎকোচ দিতে অস্বীকৃতি জানানোয় সাংবাদিক মৃধা মোরাদ এমন মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। তিনি বলেন, প্রকাশিত সংবাদে আমাকে সাবেক এমপি’র ঘনিষ্ঠজন বলে উল্লেখ করা হয়েছে। যা উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার; বরং এই সাংবাদিক নিজে সাবেক সংসদ সদস্যের ঘনিষ্ঠ হিসেবে চিহ্নিত এবং তার ভগ্নিপতি আব্দুর রহিম মাস্টার আওয়ামী লীগের সাবেক এমপি সংগ্রামের ঘনিষ্ঠজন হিসেবে উপজেলা চেয়ারম্যান হতে চেয়েছিল।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews