কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার ৮ নং ওয়ার্ড শাখার উদ্যােগে আজ বুধবার বিকাল ৩ টায় নগুয়া বটতলার মোড় এক দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত হয়।
৮ নং,ওয়ার্ড শাখার আমীর মাও. মো আবু হানিফ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মসজিলে শুরার সদস্য ও কিশোরগঞ্জ জেলা শাখার আমীর অধ্যাপক মো. রমজান আলী। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সেক্রেটারী মাও. মো. নাজমুল ইসলাম, জেলা শাখার নায়েবে আমীর, হয়বতনগর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. আজিজুল হক, সাবেক জেলা শাখার আমীর মাও. মো. তৈয়বুজাম্মান, সাবেক নায়েবে আমীর অধ্যাপক মো. মোচ্ছাদেক ভূইয়া, অধ্যাপক মো. আজিজুল হক, জেলার কর্ম পরিষদ সদস্য ও শহর শাখার আমীর মাও. মো. আ.ম.ম আব্দুল হক, সদর উপজেলার আমীর ক্বারী মাও. মো. নজরুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি খালেদ হাসান জুম্মনসহ জেলা শাখার বিভিন্ন দায়িত্ব ইউনিটের নেতৃবৃন্দ ও সদর ও শহরের বিভিন্ন পেশার মানুষের এতে উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনায় ছিলেন শহর শাখার সেক্রেটারী আবু নাসের মো. নয়িম।
Leave a Reply