1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 16, 2026, 9:29 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। Village Network Alliance এর উদ‍্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং-২০২৬.. শাহরাস্তিতে মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুরের পর রাতে ডিল পাথর নিক্ষেপ দূবৃর্ত্তদের !নিরাপত্তাহীনতায় মুক্তিযোদ্ধা পরিবার ! সুষ্ঠু বিচারের দাবি। এতিম শিক্ষার্থীদের মাঝে আহার বিতরণ করলো সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটিতে শেরপুরের কৃতি সন্তান মোঃ আল আমিন যুগ্ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। দৈনিক কালবেলা- অনলাইনে প্রকাশিত ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ। তরুণ সমাজের অহংকার ও প্রতিবাদী কন্ঠ এমপি পুত্র মোস্তফা কামাল। ‘দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ’ চাটখিল উপজেলা আলিয়া মাদ্রাসার সাবেক সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর এর মৃত্যু। ইতিহাসে প্রথম বারের মতো নারী পুলিশ সুপার (এসপি) পাচ্ছে ঢাকা জেলা। নড়াইলের কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য, জুস ও কোমল পানীয় তৈরির একটি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান। মালিককে কারাদণ্ড সাথে জরিমানা।

কিশোরগঞ্জে কুলিয়ারচর মাইক্রোবাস ও সিএনজি সংঘর্ষে নিহত দুইজন

  • সময়: Tuesday, December 10, 2024
  • 82 View

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার অপর তিনযাত্রী।আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের আলী আকবরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি ফেলে পালিয়ে যায় চালক ও যাত্রীরা।নিহতরা হলেন উপজেলার দাড়িয়াকান্দি এলাকার অটোরিকশা চালক কালু মিয়া (৪২) ও যাত্রী রামদী ইউনিয়নের বড়চরা গ্রামের মো. হেলাল মিয়া (৪৫)।খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ও ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করেন। এ সময় আহতদের উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ পরিবারের অনাপত্তিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়।বেলা সাড়ে ১০টার দিকে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ্-জোহরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভৈরব থেকে ৪ জন যাত্রী নিয়ে কটিয়াদী যাওয়ার পথে ছয়সূতি ইউনিয়নের আলী আকবরি পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে কিশোরগঞ্জ থেকে ভৈরব অভিমুখী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশা চালক কালু মিয়া ও যাত্রী হেলাল মিয়া।ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে স্থানীয় জনতা ও কুলিয়ারচর থানা পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।ময়নাতদন্তে নিহতদের পরিবারের আপত্তি না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। মাইক্রোবাসটির নম্বরপ্লেট দেখে চালক ও মালিককে শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews