1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 21, 2026, 11:12 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। টেকনাফে ৫০ হাজার ইয়াবা-অস্ত্রসহ আটক ১ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন পাঁচ জেলায় ঝড়ের শঙ্কা, কোথায় কতটা ঝুঁকি? খাগড়াছড়িতে বজ্রপাতে প্রাণ গেলো স্কুলশিক্ষার্থীর তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার কাঁচা পেঁপের কেজি ১২০ টাকা! চুক্তি না হলে ২-৩ দিনের মধ্যে ইরানের ওপর হামলা : ট্রাম্প ব্রাজিলের বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন যেসব তারকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ওমর ফারুকের নিয়োগ বাতিল গুলশান-বনানী-বারিধারা লেককে পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন গড়তে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা

হাইকোর্ট ঘেরাও করেছেন শিক্ষার্থীরা

  • সময়: Wednesday, October 16, 2024
  • 95 View

মো: আরাফাত হোসেন

দলবাজ ও দুর্নীতিবাজ’ বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হাইকোর্ট মাজার গেট এলাকায় পৌঁছান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকেই রাজু ভাস্কর্যে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বিভিন্ন হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে এসে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে—হাইকোর্ট ঘেরাও হবে’, ‘দিয়েছি তো রক্ত—আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়—ভেসে যাবে অন্যায়’, ‘ফ্যাসিবাদের আস্তানা—ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই—খুনি হাসিনার ফাঁসি চাই’- ইত্যাদি স্লোগান দেন।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া দলবাজ বিচারপতি হিসেবে চিহ্নিতদের পদত্যাগ দাবি করে আসছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

এছাড়া সাধারণ আইনজীবীরাও দলবাজ বিচারপতিদের পদত্যাগ দাবি করে আসছেন। এসব বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করছে বৈষম্যবিরোধী আইনজীবী সমাজ। সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে অবস্থান নিয়ে এই আইনজীবীরা বিক্ষোভ শুরু করেন।

এর আগে গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা হাইকোর্ট ঘেরাওয়ের এই কর্মসূচি ঘোষণা করেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews