মোফাজ্জল হোসেন রাজু (সিনিয়র ক্রাইম রিপোর্টার)।
বিস্তারিত : দেশের চলমান পরিস্থিতিতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যম দৈনিক আমার সংগ্রাম পত্রিকা যেকোনো অন্যায়, অপরাধ, অবিচার, ঘুষ দুর্নীতি, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা বিনোদন সকল ক্ষেত্রে সংবাদ সংগ্রহের জন্য দৈনিক আমার সংগ্রাম পত্রিকার সাংবাদিকবৃন্দ সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। দৈনিক আমার সংগ্রাম পত্রিকার প্রতিষ্ঠাতা জনাব আজিজুল হক পাটোয়ারী বলেন, দৈনিক আমার সংগ্রাম পত্রিকার সকল সাংবাদিক সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করছেন এজন্য সকল সাংবাদিকদের কে ধন্যবাদ জানাই। আরো একটা দুঃখের বিষয় সাংবাদিকরা সঠিক তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় হামলার শিকার হয়,এই বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার আবেদন জানান। দৈনিক আমার সংগ্রাম পত্রিকার সম্পাদক জনাব আসকর আলি দেওয়ান বলেন, দৈনিক আমার সংগ্রাম পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে, সেই সাথে দৈনিক আমার সংগ্রাম পত্রিকার সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশের চলমান পরিস্থিতিতে সকল বাধা অতিক্রম করে দেশের কল্যাণে দেশের মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অন্যতম।বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী ড, মোহাম্মদ ইউনুস দেশের মানুষের মাঝে কিভাবে শান্তি ফিরে আসে, কিভাবে সমৃদ্ধ সুন্দর সোনার বাংলাদেশ গড়া যায় সে বিষয় নিয়ে কাজ করছেন। এবং সাংবাদিকদের সকলের প্রতি তিনি আহ্বান জানান কোন প্রকার মিথ্যা তথ্য না দিয়ে সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরার কথা বলেন। দৈনিক আমার সংগ্রাম পত্রিকার সম্পাদক,জনাব নুরুল ইসলাম জানান দেশের চলমান প্রেক্ষাপটে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম তিনি ধরেক আমার সংগ্রাম পত্রিকার সকল সাংবাদিকবৃন্দদেরকে ধন্যবাদ জানান। এবং সাংবাদিকবৃন্দদেরকে বলেন দেশের কল্যাণে নির্বিঘ্নে, নির্ভয়ে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করবেন। আশা করি সঠিক তথ্য এবং সঠিক সংবাদ এর মাধ্যমে সহায়তা প্রদান করবেন। এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক আমার সংগ্রাম পত্রিকার ঊর্ধ্বতন বিশেষ প্রতিনিধি জনাব মোঃ শিহাব উদ্দিন সহ মোহাম্মদ সাইদুল ইসলাম, সিনিয়র সাব এডিটর। মোফাজ্জল হোসেন রাজু, সিনিয়র ক্রাইম রিপোর্টার। মোশারফ হোসেন, বিশেষ প্রতিনিধি।
Leave a Reply