1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 16, 2026, 4:07 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন সাভার-আশুলিয়া এলাকায় ১৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ বাড্ডায় ভবনের ছাদ থেকে পড়ে এসি মিস্ত্রির সহকারীর মৃত্যু সাংবাদিকদের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেফতার ২৫৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল পাকিস্তান জাবি প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, কার্যালয়ে তালা এ লড়াই পবিত্র প্রতিরক্ষা হিলি স্থলবন্দরে ৭৬ যানবাহন নিলামে উঠবে রবিবার ডুয়েটের ভিসিকে প্রত্যাখ্যান, সড়ক অবরোধ বিক্ষোভ বুড়িগঙ্গায় মিলল যুবকের গলাকাটা লাশ, খসে পড়েছে হাত-পায়ের চামড়া

চাটখিলে ইউপি সদস্যসের উপর হামলা: হামলাকারী আহাদ (২০) ওরফে হাম্বা গণপিটুনিতে নিহত।

  • সময়: Tuesday, June 4, 2024
  • 73 View

দৈনিক আমার সংগ্রাম রিপোর্ট:
বিশেষ প্রতিনিধি ঃ
খোরশেদ আলম ।
চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য ফারুক আহমেদ মেম্বারের ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর আহত করে স্থানীয় সন্ত্রাসী আহাদ আহমেদ ওরফে হাম্বা (২০)। ঘটনাটি ঘটে রোববার (২৬ মে) ভোরে। পরে স্থানীয় জনতা হামলাকারীকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে গণপিটুনি দিলে সে ঘটনাস্থলে নিহত হয়। নিহত আহাদ আহমেদ পশ্চিম নোয়াখলা ইউনিয়েনর বিক্কির বাড়ির বাবুলের ছেলে।

৮নং নোয়াখলা ইউনিয়নের চেয়ারম্যান হাজী মো. মানিক জানান, ফারুক মেম্বারের স্ত্রী ক্যান্সার আক্রান্ত। তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। বাড়িতে ফারুক মেম্বার ও তার এক ভাগিনা থাকে। রোববার ভোরে আহাদ, ফারুক মেম্বারের ঘরের দরজার কড়া নাড়লে ফারুক মেম্বার দরজা খুলে। দরজা খোলা মাত্রই আহাদ রাম-দা দিয়ে ফারুক মেম্বারের হাতে কোপ দেয়। এতে তার হাতের আঙ্গুল পড়ে যায়। পরবর্তীতে আহাদ তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।

ফারুক মেম্বারের ভাগিনার শৌর চিৎকারে আশপাশের লোকজন এসে ফারুক মেম্বার কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তার অবস্থা সংকটাপন্ন দেখে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। সেখানে তার অবস্থার অবনতি দেখে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এই ঘটনার পর স্থানীয় জনতা হামলাকারী শীর্ষ সন্ত্রাসী আহাদ কে তার ঘরে গাঁজা সেবনরত অবস্থায় পেয়ে গণপিটুনি দিলে সে ঘনটাস্থলে মারা যায়। এসময় স্থানীয় সালেহ আহম্মেদ নামে এক যুবক আহত হয়। সেও নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

চাটখিল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ইমদাদুল হক জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। এই ঘটনায় থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews