1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 16, 2026, 4:07 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন সাভার-আশুলিয়া এলাকায় ১৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ বাড্ডায় ভবনের ছাদ থেকে পড়ে এসি মিস্ত্রির সহকারীর মৃত্যু সাংবাদিকদের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেফতার ২৫৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল পাকিস্তান জাবি প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, কার্যালয়ে তালা এ লড়াই পবিত্র প্রতিরক্ষা হিলি স্থলবন্দরে ৭৬ যানবাহন নিলামে উঠবে রবিবার ডুয়েটের ভিসিকে প্রত্যাখ্যান, সড়ক অবরোধ বিক্ষোভ বুড়িগঙ্গায় মিলল যুবকের গলাকাটা লাশ, খসে পড়েছে হাত-পায়ের চামড়া

ফসলি জমি থেকে মাটিকাটা বন্ধ করতে হবে: মেজর (অবঃ) রফিকুল ইসলাম

  • সময়: Saturday, June 1, 2024
  • 63 View

চাঁদপুর -৫ আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম বলেছেন, ফসলি জমির টপ সয়েল কেটে নেওয়ার ফলে আমাদের কৃষি উৎপাদন কমে যাবে আজ থেকে ২০ বছর পর আগামী প্রজন্ম আমাদেরকে দায়ি করবে। এ বিষয়ে আমাদেরকে এখনই পদক্ষেপ নিতে হবে। ফলে মাটিকাটা বন্ধ করতে হবে।

৩০মে শাহরাস্তি উপজেলা পরিষদে এমপি এসর কথা বলেন।

তিনি আরও বলেন, আমি ১৯৯৬ সালের রফিকুল ইসলাম নই আমি ২০২৪ সালের রফিকুল ইসলাম। আমি এখন অনেক কিছু শিখে গেছি। সাধারণ মানুষ আমাকে ফোন দেয় আমার সাথে যোগাযোগ করে তাদের সমস্যার কথা বলে আমি চেষ্টা করি তাহলে সমস্যা সমাধানের জন্য। আমরা চুরি বন্ধ করতে পারবোনা তবে নিয়ন্ত্রণ করতে পারবো। জেলে পাঠানো সমাধান নয় সবাইকে সচেতন হতে হবে। চেয়ারম্যান মেম্বারদের সতর্ক হতে হবে। সামনে ঈদুল আজহা আসছে এখন গরু চুরির সময় তাই পুলিশ প্রশাসনসহ সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, দু উপজেলার খাল গুলোর তালিকা অনুযায়ী যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোর খনন ও দখল মুক্ত করা হবে।

তিনি বলেন,আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। সবাইকে ভাবতে হবে আমি কি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করছি নাকি আরাম আয়েশে দিন কাটাচ্ছি।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাতের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, হাজিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাফস শীল, শাহরাস্তি পৌর মেয়র হাজী আঃ লতিফ, শাহরাস্তি থানার ওসি মোঃ আলমগীর হোসেন, হাজিগঞ্জ থানার ওসি আঃ রশিদ, আওয়ামীলীগ নেতা গাজী মাইনুদ্দিন, জসিম উদ্দিন, শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, হাজিগঞ্জ উপজেলা প্রকৌশলী রেওয়াজ ছিদ্দিক, শাহরাস্তি উপজেলা প্রকৌশলী পারভেজ সরোয়ার হোসেন, শাহরাস্তি উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা সিদ্দিকা, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল প্রমূখ । সভায় শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলার সকল প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান, সাংবাদিক নেতৃবৃন্দ যোগদান করেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews