সিলেট প্রতিনিধি:- মোঃ বাপ্পি
সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকার তিতাস বোডিংয়ে অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন(ডিবি)গোয়েন্দা পুলিশ।এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহরিয়ার আল মামুনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।এসময় মানবপাচারকারী ৯ সদস্যকে হাতেনাতে আটক করে ডিবি গোয়েন্দা পুলিশ।রবিবার রাত অনুমানিক দশটা ২৫ এর দিকে দিকে সিলেট দক্ষিণ সুরমা থানাদিন তিতাস বোডিং থেকে মানব পাচারকারী কয়েক সদস্যকে আটক করে সিলেট মেট্রোপলিটন ডিবি পুলিশ অভিযানের নেতৃত্ব দেন শাহরিয়ার আল মামুন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এসএমপি।
আটককৃতরা হলেন:-
১. জাকারিয়া(২১), পিতা: ফারুক মিয়া, সাং- কটালপুর উত্তরপাড়া, থানা: ফেঞ্চুগঞ্জ, জেলা: সিলেট, বর্তমান: ১৭৮, সোনারপাড়া, শিবগঞ্জ, থানা: শাহপরান(রহ:), জেলা: সিলেট
২. রাসেল আহমদ(১৯), পিতা: আব্দুল বারী, সাং- নোয়াগাও(পূর্বপাড়া), সালুটিকর, থানা: গোয়াইনঘাট, জেলা: সিলেট
৩. আব্দুল হামিদ(২২), পিতা: আতাউর রহমান, সাং- দর্পনগর পূর্ব, থানা: কানাইঘাট, জেলা: সিলেট
৪. রুহুল আমিন(২৮), পিতা: আফতাব আলী, সাং- নিজ মোহাম্মদপুর, থানা: বিয়ানীবাজার, জেলা: সিলেট।
৫. মো: নাসির উদ্দিন(২৭), পিতা: মো: আব্দুল সালাম, সাং- বাসুরিয়া, থানা: সরিষাবাড়ী, জেলা: জামালপুর।
৬. মো: সুলেমান(২৯), পিতা: মৃত সফর আলী, সাং- ছালিয়া, থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট
৭. মীনা বেগন(৩৫), পিতা: মো: ইউনুস আলী, সাং- গুরাদাব বাজার, থানা: জামালপুর সদর, জেলা: জামালপুর।
৮. লিজা আক্তার (৩০), পিতা: মৃত আমির খান, সাং- কলাপাড়া, দাফুনিয়া, থানা: কোতোয়ালী, জেলা: ময়মনসিংহ।
৯. রিমি আক্তার(৩০), পিতা: নজরুল ইসলাম, সাং- ভাংগাবাড়ি, থানা: বেলকুচি, জেলা: সিরাজগঞ্জ।
তাদেরও বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহরিয়ার আল মামুন।
Leave a Reply