সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানের পূর্ব সময়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করতে, একটি কুচক্র মহল সাবেক তথ্য-সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এম.পি ও তার কর্মীদের জড়িয়ে গণমাধ্যমকর্মীদের ভুল তথ্য দিয়ে মিথ্যা ও বানোয়াট ও ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত মনগড়া সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধ মঞ্চ উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার বিকেলে সরিষাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল লিখিত বক্তব্যে বলেন-সরিষাবাড়ী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী দিনে অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ভিন্নখাতে প্রবাহের জন্য একটি কুচক্রী স্বার্থান্বেষী মহল গভীর চক্রান্তে লিপ্ত থেকে সাবেক প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এমপি ও তার অনুসারীদের জড়িয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মনগড়া সংবাদ প্রচার করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপনসহ সংবাদগুলো প্রত্যাহারের দাবি জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন – উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, সহ সভাপতি হাবিবুর রহমান মানিক, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন চাকলাদার, উপজেলা মুক্তযুদ্ধ মঞ্চের সভাপতি জুয়েল রানা জিতু, সাধারণ সম্পাদক নাইমুর রহমান দূর্জয়সহ দলীয় ও অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ।
Leave a Reply