1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 16, 2026, 9:00 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন সাভার-আশুলিয়া এলাকায় ১৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ বাড্ডায় ভবনের ছাদ থেকে পড়ে এসি মিস্ত্রির সহকারীর মৃত্যু সাংবাদিকদের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেফতার ২৫৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল পাকিস্তান জাবি প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, কার্যালয়ে তালা এ লড়াই পবিত্র প্রতিরক্ষা হিলি স্থলবন্দরে ৭৬ যানবাহন নিলামে উঠবে রবিবার ডুয়েটের ভিসিকে প্রত্যাখ্যান, সড়ক অবরোধ বিক্ষোভ বুড়িগঙ্গায় মিলল যুবকের গলাকাটা লাশ, খসে পড়েছে হাত-পায়ের চামড়া

মধুপুরে সরকার সহিদের জানাযায় প্রায় লক্ষধিক মানুষের ঢল

  • সময়: Monday, January 16, 2023
  • 56 View

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:

মধুপুর পৌরসভার তিনবার নির্বাচিত সাবেক মেয়র উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম সরকার সহিদকে মধুপুরের কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে মধুপুর রাণী ভবানী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয় এবং টেংরি ঈদগাহ মাঠে ২য় জানাযা শেষে তাকে মধুপুর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।

প্রায় লক্ষাধিক সর্বস্তরের জনসাধারণ তার নামাজে জানাযায় অংশ নেন। রাজনৈতিক এই লড়াকু সৈনিকের মৃত্যুতে মধুপুর ধনবাড়িবাসী আজ শোকে শোকাভিভূত।

রাজনৈতিক মতভেদ ভুলে তার নামাজে জানাযায় অংশ নেন বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, বিএনপির কেন্দ্রীয় নেতা ফকির মাহবুব আনাম স্বপন, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীরসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দসহ প্রায় লক্ষাধিক জনতা জানাযায় অংশ নেন।

সরকার সহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মধুপুর পৌরশহরের সকল দোকানপাট বেলা ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত বন্ধ থাকে। জানাযার সময় জনতার ঢলে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য সরকার সহিদ (১৩জানুয়ারি) শুক্রবার ভোরে স্টোক জনিত কারণে ময়মনসিংহের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় ঐদিন বিকাল চারটায় মৃত্যু বরণ করেন। তিনি ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews