ময়মনসিংহ প্রতিনিধি:
ইতিবাচক সংবাদ পরিবেশন, সাংবাদিকের ভাবমূর্তি অক্ষুন্ন রাখে। এতে সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়, অপরদিকে নেতিবাচক সংবাদ পরিবেশনে ভালো ও জনহিতকর কাজের উদ্যোক্তাগণ উৎসাহ হারিয়ে ফেলেন। ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের তৃতীয় ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ সিটির মেয়র ইকরামুকল হক টিটু প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন। তিনি বর্তমান সরকারের সক্ষমতার বিষয়টি উল্লেখ করে বৈশ্বিক মন্দা ও করোনা কালীন সমস্যাগুলো তুলে ধরার জন্যেও সাংবাদিকদের প্রতি আহবান জানান।
শুক্রবার সকালে ময়মনসিংহ বিভাগের চার জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পেশাদার সাংবাদিকদের সংগঠন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন ময়মনসিংহ সিটি কর্পোরেশেনের শহীদ শাহাবুদ্দিন মিয়নায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেন ও ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ও অপস) আবিদা সুলতানা বিপিএম, পিপিএম, মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান, সিটি কর্পোরেশেনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, পিআইডির সহকারী তথ্য অফিসার মোঃ মনিরুজ্জামান প্রমুখ।
দৈনিক দেশের খবর সম্পাদক, জয়যাত্রা টেলিভিশনের এমডি ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এফ.এম এ সালামের সভাপতিত্বে বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিভাগীয় প্রেসক্লাবের সহসভাপতি শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক ও ময়মসনসংিহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শামসুল আলম খান, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান খান, প্রবীণ সাংবাদিক ও কলামিষ্ট তালাত মাহমুদ, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, বিভাগীয় প্রেসক্লাবের অর্থ সম্পাদক অ্যাভোকেট মোঃ জসীম উদ্দিন, নেত্রকোনা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ভজন দাস, বারহাট্রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ম. নূরুল ইসলাম, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খাদেমুল ইসলাম, নালিতাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির প্রমূখ।
সভায় প্রয়াত সাংবাাদিক শফিক জামান লেবু, লিটন ধর গুপ্ত, ফজলুল হক ভূইয়া, শাহাদাত হোসেন কাজল, বিজন কৃষ্ণ রায়, লিটন ও বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান আনজু ও মোঃ আনিসুর রহমানের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের সন্মানে দাঁড়িয়ে এক মিনিটি নিরবতা পালন করা হয়।
Leave a Reply