রিপন সারওয়ার ময়মনসিংহ:
প্রতিনিধি: মুক্তাগাছা উপজেলা প্রশাসনের আয়োজনের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দের সভাপতিত্বে সেমিনারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক জিএম রহমান ফিলিপ, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, দাওগাঁও ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন বাদশা, আব্বাসিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মতিউর রহমান, হাজি কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আব্দুর রহিম, ব্যবসায়ী নেতা হাবিবুর রহমান সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
সেমিনারে উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। এতে ভোক্তা অধিকার সংরক্ষন আইন বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
Leave a Reply