মোঃশাহিন খান, স্টাফ রিপোটারঃ
পটুয়াখালীর বাউফলে পুলিশের অভিযানে ৩৫ কেজি গাঁজা সহ লিমন সরদার (২৩), শাকিল হাওলাদার (২১) নামের দুই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে।
পুলিশ সুত্রে, জেলা পুলিশ সুপার সাইদুল ইসলাম, (বিপিএম, পিপিএম) এর দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আহমাদ মাঈনুল হাসান এর তত্বাবধানে শাহেদ আহমেদ চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার, বাউফল সার্কেলের তদারকিতে এবং বাউফল থানার অফিসার ইনচার্জ আল-মামুন এর নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত মোঃ মিজানুর রহমান সহ বাউফল থানার এসআই(নিঃ)/মোঃ আবুল বাশার সংগীয় এসআই/প্রসেনজিৎ হালদার, এসআই/এসএম নজরুল ইসলাম, এএসআই/মোঃ আবুয়াল ও সংগীয় ফোর্সসহ গোপন সংবাদের প্রেক্ষিতে কাছিপাড়া ইউপির কারখানা লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে (১). লিমন সরদার (২৩), পিতা-মোঃ নজরুল সরদার, মাতা-মোসাঃ মাহিনুর বেগম, সাং-আমিরাবাদ ৩নং ওয়ার্ড, (২). শাকিল হাওলাদার (২১), পিতা-মোঃ মজিবুর হাওলাদার, মাতা-জাকিয়া বেগম, সাং-বীরপাশা ২নং ওয়ার্ড, ইউপি-কনকদিয়া, উভয় থানা-বাউফল। এর নিকট হইতে একটি টমটম গাড়ির উপরে কাঠের তৈরি একটি ওয়ারড্রব এর মধ্যে অভিনব কায়দায় রক্ষিত ০২ বস্তায় নীল রংয়ের পলিথিনে দিয়া মোড়ানো ১২ প্যাকেটে সর্বমোট ৩৫ কেজি গাজাঁ উদ্ধার করা হয়।আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা নং-০৬/২৩ তারিখঃ ০৯-০১-২০২৩ খ্রিঃ. যাহা- ৩৬(১) এর সারনী ১৯ (গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারায় রুজু করা হয়েছে।
এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ আল মামুন বলেন, গ্রেফতারকৃত ০২ জন আসামীসহ অন্যান্য পলাতক আসামীর বিরুদ্ধে ও মামলা রুজু প্রক্রিয়াধীন। জড়িত পলাতক অপরাপর মাদক ব্যবসায়ীসহ মূল চক্রকে আইনের আওতায় আনার জন্য সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
Leave a Reply