1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 16, 2026, 11:10 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন সাভার-আশুলিয়া এলাকায় ১৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ বাড্ডায় ভবনের ছাদ থেকে পড়ে এসি মিস্ত্রির সহকারীর মৃত্যু সাংবাদিকদের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেফতার ২৫৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল পাকিস্তান জাবি প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, কার্যালয়ে তালা এ লড়াই পবিত্র প্রতিরক্ষা হিলি স্থলবন্দরে ৭৬ যানবাহন নিলামে উঠবে রবিবার ডুয়েটের ভিসিকে প্রত্যাখ্যান, সড়ক অবরোধ বিক্ষোভ বুড়িগঙ্গায় মিলল যুবকের গলাকাটা লাশ, খসে পড়েছে হাত-পায়ের চামড়া

রাণীনগরে সাবেক এমপির স্ত্রীর দখলে রাখা জমি ফেরতের দাবিতে মানব বন্ধন

  • সময়: Sunday, January 8, 2023
  • 54 View

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ-৬,(রাণীনগর-আত্রাই) আসনের সাবেক এমপি মরহুম ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভিন বিউটির দখলে থাকা জমি ফেরৎ পেতে এবং মামলা হামলা থেকে মুক্তি পেতে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ভুক্তভোগীরা। রোববার দুপুরে উপজেলার কাশিমপুর এলাকায় নওগাঁÑআত্রাই সড়কে এই মানব বন্ধন করা হয়।
বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধনে ভুক্তভোগীরা বলেন, গত ২০১৫ সালে ইসরাফিল আলম এমপি কাশিমপুর মৌজায় প্রায় ৪০বিঘা জমি জবর দখল করে প্রাচীর দিয়ে “পল্লী শ্রী সম্বনিত কৃষি প্রদর্শনী খামার” গড়ে তোলেন। ওই সময় এলাকার গরীব অসহায়দের টাকা না দিয়ে জমি জোরপূর্বক দখলে নেয়। এছাড়া জমির মালিকরা জমি ছাড়তে না চাওয়ায় এলাকার সাদেকুল ইসলামসহ কয়েকজনকে কে “মিথ্যে”মামলায় হয়রানি ও নির্যাতন করে। এছাড়া জমি হারানোর শোকে বেশ কয়েকজন মারা গেছেন বলে দাবি করা হয়। এবিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেননা দাবি করে উল্লেখিত জবর দখলে রাখা জমি ফেরত পেতে এবং “মিথ্যা” মামলা,হত্যার হুমকিসহ সকল হয়রানী বন্ধে, প্রশাসনের ন্যায় বিচার এবং হকদারের নিকট জমি ফেরতের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধন করে ভুক্তভোগীরা। কাশিমপুর ইউনিয়নের ভুক্তভোগী পরিবারের আয়োজনে এবং ভুক্তভোগী সাদেকুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,মারিয়া বিবি,সুফিয়া বিবি,এবাদুল হক,আজিজার রহমান ও আব্দুস ছাত্তারসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
এব্যাপারে মরহুম এমপি ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভিন বিউটি বলেন,গড়ে তোলা খামারে সাদেকুলের জমি নিয়ে একটু ঝামেলা ছিল। গত ২জানুয়ারী একজন মন্ত্রীর উপস্থিতীতে বৈঠকে তা নিরসন হয়েছে। এর পরেও সে কেন এমন ঝামেলা করছে বুঝতে পারছিনা।
কাজী আনিছুর রহমান
রাণীনগর,নওগাঁ।
তাং-০৮-০১-২০২৩ ইং।
মোবা:-০১৭৫৭-৮০৫৮৪২।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews