টাঙ্গাইল প্রতিনিধিঃ
ফেনীতে প্রবাসী স্বামীকে বিমান বন্দরে আনতে গিয়ে বাড়ী ফেরা হলোনা স্ত্রী জান্নাতুল ফেরদৌসের || মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় নারীসহ নিহত ২! আহত ৭ জন

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়,বেলাল হোসেন নামে কুয়েত প্রবাসী বিদেশ ফেরৎ এক যাত্রীকে নিয়ে ঢাকা থেকে দাগনভুঞা উপজেলার সেবারহাট এলাকার গোবিন্দ পুর গ্রামে যাচ্ছিল একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-৫৩-৪৯৮১)। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা লেগে গাড়ীটির।এতে ঘটনাস্থলেই চালক ইমাম হোসেন রিপন নিহত হয়।এসময় আহত হয়েছেন অন্তত ৭ জন যাত্রী।পরে তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে সেখানে এক নারী নিহত হয়। আহত হওয়া সকলের অবস্থা আশংকাজনক রয়েছে।
Leave a Reply