মোঃ বাবলু মিয়া, উপজেলা প্রতিনিধি , কোটচাঁদপুর, ঝিনাইদাহ:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ৪ নং বলুহর ইউনিয়ন ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। মঙ্গলবার রাতে বলুহর ইউনিয়নের পাশে অবস্থিত ইউনিয়ন ভূমি অফিসের পিছন দিকের গ্রীল কৌশলে ভেঙ্গে একদল অজ্ঞাত সংঘবদ্ধ চোর অফিসে প্রবেশ করে ১টি মূল্যবান ল্যাপটপ নিয়ে যায়। এবং ভিতরে থাকা ইষ্টিলের আল মারী গুলোর কাগজ পাতি এলোমেলো করেছে দেখা যায়। আজ (২৬শে- অক্টোবর) বুধবার সকালে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ শাহাজান আলী,বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)নিরুপমা রায় জানালে তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।ইউনিয়ন ভূমি অফিসের সহায়ক মোঃ মাহাফুজুর রহমান (ডাবলু)
জানান,আমি অনেকদিন অসুস্থ হয়ে ঢাকাতে আছি তবে চুরি হয়েছে আমি শুনেছি,এ রিপোর্ট লেখা পর্যন্ত কোটচাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply