1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 15, 2026, 6:19 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। Village Network Alliance এর উদ‍্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং-২০২৬.. শাহরাস্তিতে মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুরের পর রাতে ডিল পাথর নিক্ষেপ দূবৃর্ত্তদের !নিরাপত্তাহীনতায় মুক্তিযোদ্ধা পরিবার ! সুষ্ঠু বিচারের দাবি। এতিম শিক্ষার্থীদের মাঝে আহার বিতরণ করলো সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটিতে শেরপুরের কৃতি সন্তান মোঃ আল আমিন যুগ্ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। দৈনিক কালবেলা- অনলাইনে প্রকাশিত ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ। তরুণ সমাজের অহংকার ও প্রতিবাদী কন্ঠ এমপি পুত্র মোস্তফা কামাল। ‘দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ’ চাটখিল উপজেলা আলিয়া মাদ্রাসার সাবেক সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর এর মৃত্যু। ইতিহাসে প্রথম বারের মতো নারী পুলিশ সুপার (এসপি) পাচ্ছে ঢাকা জেলা। নড়াইলের কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য, জুস ও কোমল পানীয় তৈরির একটি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান। মালিককে কারাদণ্ড সাথে জরিমানা।

বোয়ালমারীতে চেয়ারম্যানের মামলায় যুবলীগ ছাত্রলীগ নেতা আসামি

  • সময়: Tuesday, October 11, 2022
  • 128 View

মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,

স্টাফ রিপোর্টার ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়ন থেকে নৌকা প্রতিক নিয়ে গত নির্বাচনে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন কামাল আহমেদ। গত রবিবার বিকেলে সহস্রাইল বাজারে একটি মারামারিকে কেন্দ্র করে চেয়ারম্যান কামাল আহমেদ পরের দিন সোমবার বোয়ালমারী থানায় ১০ জনকে আসামি করে মামলা করেন। আরো ৩০/৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ওই মামলায় শেখর ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সভাপতি আশা চৌধুরী (৩০), শেখর ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহবায়ক মো. রুমান মোল্যা (৩০), ঢাকা দারুস সালাম ১০ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ মানিক (২৭), শেখর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আ’লীগের সদস্য আব্বাস মোল্যাকে (২৭) আসামি করা হয়।

মামলায় উল্লেখ করা হয়, চেয়ারম্যান কামাল আহমেদের সহস্রাইল বাজারে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে হামলা করে ভাংচুর, লুটপাট ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করা হয়।

মামলার ১ নম্বর আসামি সৈয়দ জিল্লুর রহমান ও যুবলীগ নেতা ২ নম্বর আসামি রুমান মোল্যা মুঠোফোনে জানান, চলতি বছরের সেপ্টেম্বর মাসে সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে চেয়ারম্যান কামাল আহমেদের সাথে ঝামেলা চলে আসছে। তারই জের ধরে জন্মনিবন্ধন জালিয়াতি ষড়যন্ত্র করে আমাদের সমর্থক কিবরিয়ার সাথে। রবিবার বিকেলে কম্পিউটার দোকানদার কিবরিয়ার ভাইকে মারধর করলে আমরা এগিয়ে গেলে দুইপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। তবে পুলিশের উপস্থিতিতে এলাকা শান্ত হয়। তারা বলেন, এ ঘটনায় কোন ভাঙচুর হয়নি, ঘটনার পর চেয়ারম্যান ও তার ভাই মির্জা মিলন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর দুইটি ছবি কিনে এনে সেই ছবি ও চেয়ারম্যানের অফিস তারা নিজেরা ভাঙচুর করে আমাদেরকে ফাঁসিয়েছে। চেয়ারম্যানের অফিসের সিসি ফুটেজ পরীক্ষা করলে সব রহস্য বের হবে। তারা এ ঘটনার সুষ্ঠ তদন্ত চেয়ে বিচার চেয়েছেন। যুবলীগ ও ছাত্রলীগ নেতা, মানিক, রুমান, আশা চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে আমরা বুকে ধারন করে দল করে আসছি। তার ছবি ভাংচুর তো দুরের কথা আমাদের সামনে ছবি অবমানা করলে আমাদের রক্তে আগুন ধরে যায়।

এ ব্যাপারে শেখর ইউনিয়নের চেয়ারম্যান কামাল আহমেদ বলেন, আমি নির্বাচিত হওয়ার পর থেকেই বিএনপির কর্মীরা আমাকে হুমকি-ধমকি দিচ্ছে। জাল জন্মনিবন্ধন সনদ তৈরি করতে নিষেধ করায় তারা আমার কার্যালয়ে টাঙানো বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি এবং আসবাবপত্র ভাংচুর করেছে। গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। এছাড়া ড্রয়ারে রাখা হোল্ডিং ট্যাক্স থেকে সংগৃহীত ২লাখ ৪৫ হাজার টাকা এবং বাজার বণিক সমিতির ১ লাখ ৩২ হাজার টাকা লুট করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু তাহের বলেন, দ্রুত বিচার আইনে সোমবার এ ঘটনায় বোয়ালমারী থানায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে আব্দুল্লাহ নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত চলমান রয়েছে। মূল ঘটনা উদঘাটন করে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে সহস্রাইল খেলার মাঠে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশিষ্ট ব্যবসায়ী নজরুল কাজী ও চেয়ারম্যান কামাল আহমেদের সাথে ঝামেলা চলছিলো। ওই খেলাকে কেন্দ্র করে ওই মাসে কয়েকবার সংঘর্ষ বাধতে গেলে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও স্থানীয় গন্যমান্যদের উপস্থিতিতে এলাকা শান্ত হয়। ওই সময় এক পাশের খেলার আয়োজক ছিলেন ব্যবসায়ী নজরুল কাজী, সদ্য সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইস্রাফিল মোল্যা, যুবলীগ নেতা রুমান মোল্যাগং একই মাঠে অপরপাশের খেলার আয়োজক ছিলেন শেখর ইউপির চেয়ারম্যান কামাল আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজাগং।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews