এম সিরাজুল ইসলাম
ফরিদপুর প্রতিনিধি
মাগুরা মহম্মদপুরের পলাশবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারি কর্মকর্তা (তহশিলদার) মোঃ সাইফুজ্জামান সাইফুল( ৪৮) নামের এক জনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানান, গোপন গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে, এ এস আই গাজী মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজপাট গ্রাম থেকে সোমবার দিনগত গভীর রাতে মোঃ সাইফুজ্জামান সাইফুলকে আটক করেন। আটক মোঃ সাইফুজ্জামান বিনোদপুর গ্রামের মৃত রইচ উদ্দিন এর ছেলে। এবং উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। তার বিরুদ্ধে বিনোদপুর বাজারে লুটপাটের মামলা রয়েছে।
মহম্মদপুর থানায় মামলা মামলা নং-১১ তারিখ ১৫ /৯/২০২২ইং মামলা এজাহার নামীয় পলাতক আসামী এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের মামলার ৩/৪ ধারা ১৩ নং পলাত আসামী তিনি। এ ব্যাপারে মহম্মদপুর থানার পরিদর্শক ( ওসি) অসিত কুমার রায় জানান আটককৃত আসামিকে ২০ সেপ্টেম্বর আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply