আবির হোসেন,কালকিনি:
মাদারীপুর জেলার কালকিনি থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শামীম হোসেন এর নেতৃত্ত্বে এসআই নিরস্ত্র বিরাজ দাস/মোঃ রাজিব হোসেন সঙ্গীয় ফোর্স সহ কালকিনি থানাধীন রমজানপুর এলাকায় অভিযান পরিচালনা করে, চোর চক্রের ০২ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এ সময় তাদের কাছ থেকে ০৮ টা মোবাইল ফোন, স্বর্ণের চেইন ০১টি,আংটি ০২টি, ভ্যান ০১টি, সাইকেল ০১টি, নগদ কিছু টাকা সহ চোরাই কাজে ব্যবহারকৃত লোহা কাটার, সিলাইরেঞ্চ, স্ক্রু ড্রাইভার সহ উদ্ধার করা হয়,আসামী ০১/ বিকাশ বৈদ্য ওরফে পলাশ পিতা:কালিপদ সাং শিরখাড়া থানা: মাদারীপুর সদর ০২/লতিফ হাওলাদার পিতা-মৃত মোতালেব হাওলাদার সাং বিবাগদী থানা কালকিনি জেলা মাদারীপুর, এদের ২ জনকেই গ্রেফতার করে নিয়ে যায় কালকিনি থানা পুলিশ।তাদের বিরুদ্ধে কালকিনি থানায় একটি চুরি মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply