1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 18, 2026, 12:06 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

কুড়িখাই মেলার মাছ কিনে তবেই যাবেন শ্বশুরবাড়ি

  • সময়: Thursday, February 11, 2021
  • 748 View

কিশোরগঞ্জের কটিয়াদীতে আধ্যাত্মিক সাধক হযরত শাহ সামছুদ্দীন আউলিয়া সুলতানুল বুখারী (রহ.) এর মাজারে বার্ষিক ওরস উপলক্ষে শুরু হয়েছে সপ্তাহ ব্যাপী ঐতিহ্যবাহী কুড়িখাই মেলা। প্রায় ৮০০ বছরের পুরোনো এ মেলায় প্রতিদিন ঢল নামছে লাখো মানুষের। মেলায় রকমারি পণ্যের পাশাপাশি দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে বিশাল আকৃতির মাছ।

এলাকার রীতি অনুযায়ী মেলা থেকে মাছ কিনে তবেই শ্বশুরবাড়ি যাবেন জামাইরা। জানা গেছে, ৯০০ বছর আগে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে কটিয়াদী উপজেলার কুড়িখাই এলাকায় আস্তানা স্থাপন করেন, আধ্যাত্মিক সাধক হযরত শাহ সামছুদ্দীন আওলিয়া সুলতানুল বুখারী (রহ.)। তার মৃত্যুর পর সেখানে গড়ে উঠে মাজার। ১২২৫ খ্রি. থেকে মাজারের বার্ষিক ওরসকে ঘিরে কুড়িখাই মেলার প্রতিবছর আয়োজন করে মাজার কমিটি।

বাহারি খেলনা, বাতাসা, জিলেপি, মুড়ি-মুড়কি, প্রসাধনী, কাঠের আসবাবপত্র, হাড়ি পাতিলসহ নিত্য প্রয়োজনীয় সবকিছুই মিলছে কুড়িখাই মেলায়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত লাখো দর্শনার্থীর ভিড়ে মুখর মেলা প্রাঙ্গণ। নাগর দোলা, সার্কাস, পুতুল নাচসহ নানা বিনোদনে ভিড় ছেলে-বুড়ো সবার। প্রিয়জনকে নিয়ে মুড়ি-মুড়কি, প্রসাধনীসহ বাহারি সওদা কেনার ধুম মেলাজুড়ে। বড়দের হাত ধরে এসেছে শিশুরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভীড় লেগেই আছে মেলার বিশাল প্রান্তর জুড়ে।রীতি অনুযায়ী এলাকায় বিয়ে করা জামাইরা মেলা থেকে মাছ কিনে নিয়ে যান শ্বশুড়বাড়িতে। তাই, মনকাড়া সব মাছের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।

আর হাতের কাছে পছন্দের মাছ পেয়ে খুশি ক্রেতারাও। বোয়াল, রুই, কাতল, চিতল নানা প্রজাতির বড় বড় মাছ নিয়ে মেলায় এসেছেন দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা।এদিকে মেলায় আসা বাউল-সাধকদের আধ্যাত্মিক গানের সুরের মূর্ছনায় সৃষ্টি করে এক ভিন্ন আবহ। মেলার সার্বিক নিরাপত্তায় নেয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। মেলায় হাজার খানেক স্টলসহ বিভিন্ন দোকানে প্রতিদিন কয়েক কোটি টাকার পণ্য বেচাকেনা হয়। গত সোমবার শুরু হওয়া (৮ ফেব্রুয়ারি) কুড়িখাই মেলা শেষ হচ্ছে ১৪ ফেব্রুয়ারি। মেলার শেষ দিনে থাকছে বউ মেলা। এদিন মেলার নিয়ন্ত্রণ থাকবে শুধুই নারীদের কাছে

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews