1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
October 17, 2026, 11:46 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী মোহনা টিভির এমডি শাহেদ আহমেদ মজুমদারের পক্ষে আদালতে গেলেই মব সৃষ্টি,রেহাই পাচ্ছেন না সাংবাদিক নেতারাও ! উরফি ইউনিয়ন পরিষদে পরিবর্তনের হাওয়া: চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ সমাজসেবক মো: রফিকুজ্জামান মুন্সি সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: গোপালগঞ্জ পৌরসভার নাগরিক সেবায় আস্থার প্রতীক রেজওয়ানা কবির ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি। ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক। ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ । গুলশান ইস্যু ও ওসি দাউদ: আবেগের ভিড়ে হারাবে কি সততার ইতিহাস? দরগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মোতালেবের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষুব্ধ এলাকাবাসী, নেপথ্যে কায়েমি স্বার্থান্বেষী মহল।

প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে প্রথম পা বাইডেনের

  • সময়: Wednesday, January 20, 2021
  • 369 View
ফার্স্ট লেডি জিল বাইডেনকে নিয়ে হোয়াইট হাউজে প্রবেশ করেন বাইডেন

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর জো বাইডেন অবশেষে হোয়াইট হাউজে প্রবেশ করেছেন। তবে তার কাছে হোয়াইট হাউজ নতুন কিছু নয়। এর আগেও তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে এই ভবনে চার বছর কাটিয়েছেন।

এবার যখন তিনি প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে ঢুকলেন তাকে স্বাগত জানাতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে ছিলেন না। ইতোমধ্যেই তিনি ফ্লোরিডাতে চলে গেছেন।বাইডেনকে সামরিক সদস্যরা স্বাগত জানিয়েছেন এবং তার পাশে ছিলেন ফার্স্ট লেডি জিল বাইডেন। 

আমেরিকা থেকে বিবিসির একজন উপস্থাপক লরা ট্র্যাভেলিয়ন বলছেন, হোয়াইট হাউজে জো বাইডেনের প্রবেশ একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত। কারণ, দুসপ্তাহ আগে ক্যাপিটল হিলে সহিংসতার পর আজকের দিনটিতে কী হয় তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ক্ষমতার হস্তান্তর হয়েছে।

এর আগে জো বাইডেন দাফতরিক কাজ শুরু করেন। দেশটির পার্লামেন্ট ক্যাপিটলে তিনটি নথিতে স্বাক্ষর করেছেন তিনি। এর মধ্যে অভিষেক দিবস ঘোষণাসংক্রান্ত নথিতে প্রথম স্বাক্ষর করেন। বাকি দুটি নথি মন্ত্রিসভার সদস্যদের মনোনয়ন বিষয়ে।

বুধবার শপথ নেওয়ার আগে দেওয়া এক বিবৃতিতে বাইডেন বলেন, তিনি এরকম ১৫টি আদেশে সই করবেন। 

এর মধ্যে রয়েছে- ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেওয়ার যে সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন সেটা বাতিল করবেন। প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন সংক্রান্ত নীতিমালা বাতিল করবেন। মেক্সিকোর সাথে সীমান্তে প্রাচীর নির্মাণের জন্য অর্থ সংগ্রহে  ট্রাম্পের দেওয়া জরুরি ঘোষণা প্রত্যাহার করবেন। কেন্দ্রীয় সরকারের চাকরিজীবীদের জন্য এবং ফেডারেল ভবন ও হোয়াইট হাউজে করোনাভাইরাস সংক্রান্ত নতুন অফিসে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেবেন। কিছু দেশ, বিশেষ করে মুসলিম দেশ থেকে ভ্রমণের ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তার অবসান ঘটাবেন। কিস্টোন এক্সএল পাইপলাইন বিষয়ে দেওয়া প্রেসিডেন্টের অনুমোদন প্রত্যাহার করবেন।

সূত্র: বিবিসি, সিএনএন  

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews