1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 15, 2026, 9:55 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। Village Network Alliance এর উদ‍্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং-২০২৬.. শাহরাস্তিতে মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুরের পর রাতে ডিল পাথর নিক্ষেপ দূবৃর্ত্তদের !নিরাপত্তাহীনতায় মুক্তিযোদ্ধা পরিবার ! সুষ্ঠু বিচারের দাবি। এতিম শিক্ষার্থীদের মাঝে আহার বিতরণ করলো সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটিতে শেরপুরের কৃতি সন্তান মোঃ আল আমিন যুগ্ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। দৈনিক কালবেলা- অনলাইনে প্রকাশিত ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ। তরুণ সমাজের অহংকার ও প্রতিবাদী কন্ঠ এমপি পুত্র মোস্তফা কামাল। ‘দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ’ চাটখিল উপজেলা আলিয়া মাদ্রাসার সাবেক সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর এর মৃত্যু। ইতিহাসে প্রথম বারের মতো নারী পুলিশ সুপার (এসপি) পাচ্ছে ঢাকা জেলা। নড়াইলের কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য, জুস ও কোমল পানীয় তৈরির একটি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান। মালিককে কারাদণ্ড সাথে জরিমানা।

চট্টগ্রামে খালে পড়ে নিখোঁজ ৬ মাসের সেহরিস, টানা ১৩ ঘণ্টা অভিযানেও মেলেনি খোঁজ

  • সময়: Saturday, April 19, 2025
  • 69 View

আসিফ খন্দকার চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরের চকবাজারের কাপাসগোলা এলাকার হিজলা খালে পড়ে গিয়ে নিখোঁজের ১৩ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি ছয় মাস বয়সী শিশু সেহরিস । শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে নবাব হোটেল সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির কারণে সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাটারিচালিত রিকশাটি উল্টে খালে পড়ে যায়। স্থানীয়রা রিকশাচালককে দ্রুত উদ্ধার করলেও শিশুটির মা ও দাদী পানির প্রবল স্রোতে ভেসে গিয়ে একটি ব্রিজের নিচে পাইপে আটকে পড়েন। স্ল্যাব খুলে তাদের উদ্ধার করা সম্ভব হলেও শিশুটি তখন থেকেই নিখোঁজ।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরবর্তীতে উদ্ধারকাজে যোগ দেয় নৌবাহিনী, পুলিশ, আনসার ও চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মীরা। শনিবার (১৯ এপ্রিল) সকালে নৌবাহিনীর বিশেষ ডুবুরি দল ‘চিরুনি অভিযান’ শুরু করে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপ-সহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, “খালের জটিল গঠন ও পানির প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ খুবই কঠিন হয়ে পড়েছে, তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, “শিশুটিকে উদ্ধারে বিভিন্ন ওয়ার্ড থেকে কর্মী এনে তৎপরতা জোরদার করা হয়েছে। রিকশাটি খাল থেকে উদ্ধার করা হলেও এখনও শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি।”

শিশুটির পরিবারের সদস্যরা চরম শোকে ভেঙে পড়েছেন। এক স্বজন বলেন, “রাত থেকে আমরা শুধু অপেক্ষা করছি, কিন্তু এখনও কোনো খবর পাচ্ছি না।”

উল্লেখযোগ্য যে, গত চার বছরে চট্টগ্রামের নালা ও খালে পড়ে শিশুসহ অন্তত সাতজনের মৃত্যু হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews