মোঃ রাসেল ফকির : ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি :
১৩ই এপ্রিল রবিবার ২০২৫ ইং
ইনার হুইল ক্লাব অব উত্তরার সাথে আরো ২০ টি ইনার হুইল ক্লাব শাখা, ডিসট্রিক্ট শাখা ৩২৮ এর যৌথ প্রজেক্ট করা হয়, বনানী এবং মহাখালী ওয়ারলেস গেটের মাঝে অবস্থিত “করাইল বস্তি ” বৌবাজারে।
বিশাল এক বস্তি, যেখানে নিম্ন আয়ের মানুষের বসবাস। এখানে মহিলাদের জন্য গোসল খানা বা টয়লেটের ব্যবস্থা নেই বললেই চলে। তাই এখানে ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮ এর পক্ষ থেকে একটি গোসল খানা ও টয়লেট করে দেয়া হয়।
এছাড়া দুজন মহিলাকে স্বনির্ভর হবার জন্য দুটো সেলাই ম্যাসিন দেয়া হয়।
বস্তির মহিলারা বিভিন্ন রকম কাজ করে আয় করে, কিন্তু ভবিষ্যতের জন্য কোন সঞ্চয় করে না।
তাই তার মধ্য থেকে ১০ জন মহিলাকে সোনালী ব্যাংকে সঞ্চয়ের জন্য একাউন্ট খুলে দেয়া হলো।
এই প্রজেক্ট গুলো সম্পন্ন করার জন্য অনুস্ঠানে উপস্থিত ছিলেন, সাহানা আলম নির্ঝর, চেয়ারম্যান, ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮, লায়লা নাজনীন হারুন প্রেসিডেন্ট ইনার হুইল ক্লাব অব উত্তরা , সেক্রেটারী গুলসান নাসরীন চৌধুরী উত্তরা ক্লাব। এছাড়াও যৌথ প্রজেক্টে অংশগ্রহণ করা বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট গন এবং ইনার হুইল ক্লাব অব উত্তরার সদস্য বৃন্দ।
Leave a Reply