1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 15, 2026, 10:49 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। Village Network Alliance এর উদ‍্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং-২০২৬.. শাহরাস্তিতে মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুরের পর রাতে ডিল পাথর নিক্ষেপ দূবৃর্ত্তদের !নিরাপত্তাহীনতায় মুক্তিযোদ্ধা পরিবার ! সুষ্ঠু বিচারের দাবি। এতিম শিক্ষার্থীদের মাঝে আহার বিতরণ করলো সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটিতে শেরপুরের কৃতি সন্তান মোঃ আল আমিন যুগ্ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। দৈনিক কালবেলা- অনলাইনে প্রকাশিত ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ। তরুণ সমাজের অহংকার ও প্রতিবাদী কন্ঠ এমপি পুত্র মোস্তফা কামাল। ‘দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ’ চাটখিল উপজেলা আলিয়া মাদ্রাসার সাবেক সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর এর মৃত্যু। ইতিহাসে প্রথম বারের মতো নারী পুলিশ সুপার (এসপি) পাচ্ছে ঢাকা জেলা। নড়াইলের কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য, জুস ও কোমল পানীয় তৈরির একটি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান। মালিককে কারাদণ্ড সাথে জরিমানা।

কিশোরগঞ্জের করিমগঞ্জে নমুনা শস্য কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত :

  • সময়: Wednesday, April 9, 2025
  • 104 View

মো : কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের করিমগঞ্জে নমুনা শস্য কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৯ এপ্রিল) দুপুরে উপজেলার গুনধর খয়রত হাওরে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. সাদিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (সম্প্রসারণ ও কো-অর্ডিনেশন) সরেজমিন উইং, ডিএই, কৃষিবিদ ড. মো. আব্দুল আজিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. জাকির হোসেন, কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. শাহীনুল ইসলাম,অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মো. ইমরুল কায়েস, করিমগঞ্জ উপজেলা কৃষি অফিসার মুকশেদুল হক, অতিরিক্ত কৃষি অফিসার মর্জিনা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার আজমীর রহমান আকাশ, উপসহকারী কৃষি অফিসার মো. সাইফুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার (গুনধর) মঞ্জুরুল ইসলামসহ আরও অনেকে।

কৃষক সমাবেশে উপস্থিত কৃষকরা নিজেদের সমস্যা তুলে ধরেন এবং কৃষিবিদরা অত্যন্ত সহজ সাবলীল ‍উপস্থাপনে সমাধানে পথ দেখান।

সমাবেশে মুকশেদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (সম্প্রসারণ ও কো-অর্ডিনেশন) সরেজমিন উইং, ডিএই, কৃষিবিদ ড. মো. আব্দুল আজিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. জাকির হোসেন, কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো. সাদিকুল রহমান।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ ড. মো. আব্দুল আজিজ বলেন-  ‘আমরা বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে সারাদেশের কৃষকদের ৮০ভাগ ধান পাকলেই কেটে ফেলার তাগিদ দিয়েছি এবং সারাদেশের কৃষকদের কম্বাইন হারভেস্টার প্রস্তুত রাখতে নির্দেশ দেওয়া আছে। দেশের কোথাও শ্রমিক সংকট হলে করোনাকালীন আমরা যেভাবে ট্রাকে করে শ্রমিক পাঠিয়ে ছিলাম এবারও প্রয়োজনে তা করব।’

সমাবেশ শেষে ধান কাটার মাধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews