1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 15, 2026, 10:50 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। Village Network Alliance এর উদ‍্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং-২০২৬.. শাহরাস্তিতে মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুরের পর রাতে ডিল পাথর নিক্ষেপ দূবৃর্ত্তদের !নিরাপত্তাহীনতায় মুক্তিযোদ্ধা পরিবার ! সুষ্ঠু বিচারের দাবি। এতিম শিক্ষার্থীদের মাঝে আহার বিতরণ করলো সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটিতে শেরপুরের কৃতি সন্তান মোঃ আল আমিন যুগ্ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। দৈনিক কালবেলা- অনলাইনে প্রকাশিত ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ। তরুণ সমাজের অহংকার ও প্রতিবাদী কন্ঠ এমপি পুত্র মোস্তফা কামাল। ‘দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ’ চাটখিল উপজেলা আলিয়া মাদ্রাসার সাবেক সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর এর মৃত্যু। ইতিহাসে প্রথম বারের মতো নারী পুলিশ সুপার (এসপি) পাচ্ছে ঢাকা জেলা। নড়াইলের কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য, জুস ও কোমল পানীয় তৈরির একটি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান। মালিককে কারাদণ্ড সাথে জরিমানা।

চাঁপাইনবাবগঞ্জে ৫৯বিজিবি’র দায়িত্বাধীন খড়কপুর ও সুরানপুর বিওপি’র উদ্বোধন

  • সময়: Tuesday, April 8, 2025
  • 82 View

রিপন আলী রাজশাহী ব্যুরো  

চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী শিবগঞ্জ এবং ভোলাহাট উপজেলার সীমান্তের জনসাধারণ এবং আন্তর্জাতিক সীমারেখার নিরাপত্তা প্রদানের জন্য মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) নিরলসভাবে কাজ করে আসছে। কিন্তু উক্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ভোলাহাট উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ভোলাহাট বিওপি ও জেকে পোলাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা বড় এবং সীমান্ত হতে দূরে অবস্থিত হওয়ায় উক্ত বিওপিদ্বয়ের পক্ষে চোরাচালান দমনের জন্য টহল পরিচালনা করা খুবই কষ্টসাধ্য ছিল। উক্ত প্রেক্ষাপট বিবেচনা করে দায়িত্বপূর্ণ এলাকার ভারসাস্য রক্ষার্থে সদর দপ্তর বিজিবি’র নির্দেশনা অনুযায়ী সুরানপুর এবং খড়কপুর নামক স্থানদ্বয়ে নতুন ২টি বিওপি নির্মাণ করা হয়। উক্ত বিওপি ২টি’র নির্মাণ কাজ গত ২৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে শুরু হয় এবং অপারেশনাল কার্যক্রম শুরু করার জন্য মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৫ ইং) বর্ডার গার্ড বাংলাদেশ, উত্তর-পশ্চিম রিজিয়ন সদর দপ্তর, রংপুর, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান, এসজিপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ১ম পর্বে খড়কপুর বিওপি এবং ২য় পর্বে সুরানপুর বিওপি’র শুভ উদ্বোধন করেন। এছাড়াও-জাতীয় পতাকা উত্তোলন, বিশেষ মোনাজাত, বৃক্ষ রোপন সহ নানান কর্মসূচি পালন করা হয়, এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিজিবি সদস্য ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি সেক্টর কমান্ডার, রাজশাহী, অধিনায়ক, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এবং স্টাফ অফিসারসহ বিভিন্ন পর্যায়ের সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বিওপি ২টি’র উদ্বোধন কার্যশেষে মহান আল্লাহ তায়ালার নিকট সন্তুষ্টি প্রকাশ করেন এবং বিজিবি’র কার্যক্রম পরিচালনায় স্থানীয় জনসাধারণসহ সকল শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। পরিশেষে বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বিজিবি সদস্যরা সর্বদা সীমান্তে অর্পিত দায়িত্ব ন্যায় ও নিষ্ঠার সাথে পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews