1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 15, 2026, 11:55 pm
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। Village Network Alliance এর উদ‍্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং-২০২৬.. শাহরাস্তিতে মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুরের পর রাতে ডিল পাথর নিক্ষেপ দূবৃর্ত্তদের !নিরাপত্তাহীনতায় মুক্তিযোদ্ধা পরিবার ! সুষ্ঠু বিচারের দাবি। এতিম শিক্ষার্থীদের মাঝে আহার বিতরণ করলো সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটিতে শেরপুরের কৃতি সন্তান মোঃ আল আমিন যুগ্ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। দৈনিক কালবেলা- অনলাইনে প্রকাশিত ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ। তরুণ সমাজের অহংকার ও প্রতিবাদী কন্ঠ এমপি পুত্র মোস্তফা কামাল। ‘দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ’ চাটখিল উপজেলা আলিয়া মাদ্রাসার সাবেক সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর এর মৃত্যু। ইতিহাসে প্রথম বারের মতো নারী পুলিশ সুপার (এসপি) পাচ্ছে ঢাকা জেলা। নড়াইলের কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য, জুস ও কোমল পানীয় তৈরির একটি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান। মালিককে কারাদণ্ড সাথে জরিমানা।

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষক দল নেতার ওপর সন্ত্রাসী হামলা, এলাকায় উত্তেজনা।

  • সময়: Sunday, March 23, 2025
  • 91 View

রিপোর্টার:বিশেষ প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দক্ষিণ জঙ্গাল খানপাড়ায় কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ইয়াহিয়া খানের ওপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী সন্ত্রাসী খুরশিদ মিয়া ও তার সহযোগীরা চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় ইয়াহিয়া খান নিজ বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় খুরশিদ মিয়া-এর নেতৃত্বে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি মারধরের ফলে তিনি গুরুতর আহত হন। হামলাকারীরা তার পকেটে থাকা নগদ চার লক্ষ টাকা ও একটি আইফোন ১৪ প্রো ম্যাক্স ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, ইয়াহিয়া খানের শরীরের একাধিক স্থানে গুরুতর আঘাত রয়েছে। বিশেষ করে মাথায় গুরুতর জখম হয়েছে, যার ফলে তার অবস্থা আশঙ্কাজনক।

হামলার নিন্দা ও প্রতিক্রিয়া

এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানা কৃষক দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে।

কৃষক দলের আহ্বায়ক আবু শামীম মোঃ আরিফ (ভিপি শামীম) এবং সদর থানা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারহান আহমেদ এক যৌথ বিবৃতিতে বলেন, “এই বর্বরোচিত হামলার মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

এছাড়া, মোহাম্মদ আল-আমিন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বে, হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এ ধরনের ন্যক্কারজনক হামলা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

এদিকে, হামলার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনার তদন্ত চলছে। দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলে জানা গেছে।

এলাকাবাসীর দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে, যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews