1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 16, 2026, 1:00 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। Village Network Alliance এর উদ‍্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং-২০২৬.. শাহরাস্তিতে মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুরের পর রাতে ডিল পাথর নিক্ষেপ দূবৃর্ত্তদের !নিরাপত্তাহীনতায় মুক্তিযোদ্ধা পরিবার ! সুষ্ঠু বিচারের দাবি। এতিম শিক্ষার্থীদের মাঝে আহার বিতরণ করলো সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটিতে শেরপুরের কৃতি সন্তান মোঃ আল আমিন যুগ্ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। দৈনিক কালবেলা- অনলাইনে প্রকাশিত ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ। তরুণ সমাজের অহংকার ও প্রতিবাদী কন্ঠ এমপি পুত্র মোস্তফা কামাল। ‘দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ’ চাটখিল উপজেলা আলিয়া মাদ্রাসার সাবেক সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর এর মৃত্যু। ইতিহাসে প্রথম বারের মতো নারী পুলিশ সুপার (এসপি) পাচ্ছে ঢাকা জেলা। নড়াইলের কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য, জুস ও কোমল পানীয় তৈরির একটি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান। মালিককে কারাদণ্ড সাথে জরিমানা।

কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি আওয়ামীপন্থী, সাধারণ সম্পাদক বিএনপিপন্থী

  • সময়: Thursday, March 6, 2025
  • 63 View

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে তৃতীয়বারের মতো মো. সহিদুল আলম শহীদ সভাপতি এবং বিএনপি সমর্থিত প্যানেলের আমিনুল ইসলাম রতন পঞ্চমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার (৫ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের পর গণনা শেষে রাত ১২টার দিকে ফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে মো. শহিদুল আলম ৪২১ ভোট পেয়ে বিজয়ী হন, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলাল উদ্দিন পান মাত্র ৮০ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. আমিনুল ইসলাম রতন ২৯১ ভোট পেয়ে বিজয়ী হন, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ শহীদুল ইসলাম হুমায়ুন পান ১৩৪ ভোট।

নির্বাচনে মোট ৬০৬ জন ভোটারের মধ্যে ৫৩৭ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ আইনজীবী এস এম মাহবুবুর রহমান। ২০২৫-২৬ মেয়াদের এই নির্বাচনে এবার ১৪টি পদের জন্য ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের পাঁচজন বিজয়ী হয়েছেন, বিএনপি থেকে বিজয়ী হয়েছেন ৯ জন প্রার্থী।

আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ থেকে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন সহসভাপতি আব্দুর রাশিদ ভূঞা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য পদে কফিল উদ্দিন, মো. সারোয়ার জাহান সানি ও মো. সোহাগ মিয়া।

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল থেকে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন সহসভাপতি মো. মানিক, সহসাধারণ সম্পাদক পদে নাদিরা সুলতানা সোমা, শাহিনুর কলি, লাইব্রেরি সম্পাদক মো. আব্দুল্লাহ আল বোখারী, সাংস্কৃতিক সম্পাদক এ এম ছাজ্জাদুল হক, অডিটর আবু বাক্কার সিদ্দিক, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য পদে মো. আবু তাহের হারুন ও মোহাম্মদ আহসানুজ্জামান নাসির।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews