1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 16, 2026, 12:59 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। Village Network Alliance এর উদ‍্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং-২০২৬.. শাহরাস্তিতে মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুরের পর রাতে ডিল পাথর নিক্ষেপ দূবৃর্ত্তদের !নিরাপত্তাহীনতায় মুক্তিযোদ্ধা পরিবার ! সুষ্ঠু বিচারের দাবি। এতিম শিক্ষার্থীদের মাঝে আহার বিতরণ করলো সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটিতে শেরপুরের কৃতি সন্তান মোঃ আল আমিন যুগ্ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। দৈনিক কালবেলা- অনলাইনে প্রকাশিত ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ। তরুণ সমাজের অহংকার ও প্রতিবাদী কন্ঠ এমপি পুত্র মোস্তফা কামাল। ‘দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ’ চাটখিল উপজেলা আলিয়া মাদ্রাসার সাবেক সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর এর মৃত্যু। ইতিহাসে প্রথম বারের মতো নারী পুলিশ সুপার (এসপি) পাচ্ছে ঢাকা জেলা। নড়াইলের কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য, জুস ও কোমল পানীয় তৈরির একটি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান। মালিককে কারাদণ্ড সাথে জরিমানা।

গোমস্তাপুরে রোগীর বাড়িতে কবিরাজকে কুপিয়ে হত্যাচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে আব্দুল মতিন (৫৫) নামের এক কবিরাজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

  • সময়: Wednesday, March 5, 2025
  • 46 View

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে আব্দুল মতিন (৫৫) নামের এক কবিরাজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের হাত-পা, মুখ, উরুসহ একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
সোমবার (৩ মার্চ) ভোরে চৌডালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হরিনগর গ্রামের শুকুরুদ্দিন নামের এক ব্যক্তির বাড়ির শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত মতিন একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব সাহেবগ্রাম এলাকার মৃত জয়নালের ছেলে। তিনি কবিরাজির পাশাপাশি তেলের ব্যবসায় জড়িত ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত রবিবার (২ মার্চ) রাত ১০টার দিকে ওই বাড়িতে মতিনকে দা ও হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। মতিনের ওই বাড়িতে যাতায়াত ছিল। শুকুরুদ্দীনের স্ত্রী পেয়ারা বেগম (৩৫) তার রোগী ছিলেন।
স্থানীয় ও পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন,পরকীয়া প্রেমের জেরে ঘটনাটি ঘটতে পারে। ঘটনার পর বাড়ির সকলেই পলাতক রয়েছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন,রবিবার দিবাগত রাত ১২টার পর স্থানীয়দের দেওয়া খবরে সোমবার ভোররাত ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ।
ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত হাসুয়া ও দাও জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে সোমবার বিকাল পর্যন্ত মামলা হয়নি। তবে নিহতের স্ত্রী বাদী হয়ে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
চৌডালা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ গোলাম কিবরিয়া হাবিব বলেন, ঘটনাটি পরকীয়া প্রেম সংক্রান্ত হতে পারে বলে স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে। তদন্তে বোঝা যাবে কারা কারা হত্যাকাণ্ডে জড়িত।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews