1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 16, 2026, 12:58 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। Village Network Alliance এর উদ‍্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং-২০২৬.. শাহরাস্তিতে মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুরের পর রাতে ডিল পাথর নিক্ষেপ দূবৃর্ত্তদের !নিরাপত্তাহীনতায় মুক্তিযোদ্ধা পরিবার ! সুষ্ঠু বিচারের দাবি। এতিম শিক্ষার্থীদের মাঝে আহার বিতরণ করলো সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটিতে শেরপুরের কৃতি সন্তান মোঃ আল আমিন যুগ্ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। দৈনিক কালবেলা- অনলাইনে প্রকাশিত ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ। তরুণ সমাজের অহংকার ও প্রতিবাদী কন্ঠ এমপি পুত্র মোস্তফা কামাল। ‘দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ’ চাটখিল উপজেলা আলিয়া মাদ্রাসার সাবেক সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর এর মৃত্যু। ইতিহাসে প্রথম বারের মতো নারী পুলিশ সুপার (এসপি) পাচ্ছে ঢাকা জেলা। নড়াইলের কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য, জুস ও কোমল পানীয় তৈরির একটি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান। মালিককে কারাদণ্ড সাথে জরিমানা।

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪

  • সময়: Monday, March 3, 2025
  • 70 View

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাসুদ (৫২) ও কিশোরগঞ্জ সদর উপজেলার উত্তর রাজকুন্তি গ্রামের জিয়া উদ্দিন (৪৮)।

রোববার (২ মার্চ) পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। চেয়ারম্যান মাসুদকে গ্রেপ্তার করে করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ ও বিস্ফোরক আইনে গত বছরের ২৩ অক্টোবর করিমগঞ্জ থানায় মামলা রয়েছে।

গ্রেপ্তার মাসুদ করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের শ্রীপুর এলাকার মৃত সৈয়দ আজিজুলের ছেলে। তিনি গুজাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

এদিকে আওয়ামী লীগ নেতা জিয়া উদ্দিনকে (৪৮) কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে কিশোরগঞ্জ সদর উপজেলার কালটিয়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ ও বিস্ফোরক আইনে গত বছরের ৭ সেপ্টেম্বর সদর মডেল থানায় মামলা করা হয়।

করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান, করিমগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করিমগঞ্জ থানায় দায়ের করা মামলার আসামি হিসেবে মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মাসুদকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারের পর জিয়া উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews