1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
July 16, 2026, 2:19 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মোহাম্মদ মোশারফ হোসেনের বিরুদ্ধে  একটি সংঘবদ্ধ চক্ররা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।  চুয়াডাঙ্গা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অপপ্রচার।তিনি সৎ ও নিষ্ঠাবান। ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশেনের প্রকৌশলী (যান্ত্রিক) আনিসুর রহমান বিরুদ্ধে আনীত অভিযোগগুলো রাজনৈতিক বা ব্যক্তিগত সংশ্লিষ্ট কোনো গোষ্ঠী দ্বারা প্রচার করা হচ্ছে। গলাচিপার ধনকুপ পিলার মহিউদ্দিন চমক কোটিপতি ঢাকা মহানগর দক্ষিন বিএনপির  ৯ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক ত্যাগী নেতা আহাম্মদ আলী মানুষের পাশে থাকতে চায়। সাটিফিকেট ভুল সংশোধন  ভিডিও ফুটেজে স্পষ্ট প্রমাণ, তবুও ব্যবস্থা না নিয়ে সংবাদটিকে “ভুয়া প্রচার” আখ্যা দিয়ে লিখিত অভিযোগ চান এসিল্যান্ড উখিয়ায় ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ দুই কারবারি আটক, জব্দ ৩০ বস্তা সার দেশব্যাপী আজ প্রতিবাদ মিছিল করবে যুবদল ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী-সৌদি যুবরাজ বৈঠকে যা আলোচনা হলো

  • সময়: Wednesday, February 19, 2025
  • 101 View

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় গতকাল সোমবার রাজধানী রিয়াদে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই বৈঠকে তারা আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ের পাশাপাশি গাজা পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।খবরে বলা হয়, সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, তারা ‘আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টা’ নিয়ে আলোচনা করেছেন।

 প্রায় ১৫ মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর ফিলিস্তিনের গাজায় এখন যুদ্ধবিরতি চলছে। এই অবকাশে ঘরে ফিরতে শুরু করেছেন লাখ লাখ উদ্বাস্তু ফিলিস্তিনি। ধ্বংসস্তূপে রূপ নেয়া গাজাকে তারা নতুন করে গড়ে তোলার স্বপ্ন দেখছেন।কিন্তু গাজা নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ফিলিস্তিনিদের মাতৃভূমি এই এক চিলতে ভূখণ্ডকে যুক্তরাষ্ট্রের দখলে নেয়ার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন, গাজাবাসীকে মিশর ও জর্ডানের মতো দেশগুলোতে স্থানান্তর করে গাজা পুনর্গঠন করা হবে।

শুধু তাই নয়, মিশর ও জর্ডান ফিলিস্তিনিদের গ্রহণ করতে না চাইলে তাদের জন্য পরিণতি হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।ট্রাম্পের এই পরিকল্পনায় সায় জানাচ্ছেন ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু।তবে গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাত করার এই পরিকল্পনা আরব বিশ্বকে ক্ষুব্ধ করেছে। আরব নেতারা এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। সেই সঙ্গে গাজার পুনর্গঠনে নিজস্ব পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন। এমন প্রেক্ষিতে চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্য শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও।

এ মার্কিন কূটনীতিক প্রথমে ইসরায়েলে যান। গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে তিনি তেল আবিব পৌছান। এরপর রবিবার (১৬ ফেব্রুয়ারি) জেরুজালেমে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, গাজা থেকে ফিলিস্তিনিদের সরানোর ট্রাম্পের যে পরিকল্পনা তা এগিয়ে নিতেই রুবিওর ইসরাইল সফর।ইসরাইল থেকে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সৌদি আরব যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। এরপর রাজধানী রিয়াদে প্রথমে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং এরপর যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন তিনি।

যুবরাজ বিন সালমানের সঙ্গে রুবিওর বৈঠকের ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, পররাষ্ট্রমন্ত্রী রুবিও গাজা নিয়ে এমন বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছেন যা আঞ্চলিক নিরাপত্তায় অবদান রাখে।ব্রুস আরও বলেন, দুই নেতা গত মাসে ইসরাইল ও হামাসের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতির প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং সিরিয়া, লেবানন ও লোহিত সাগর নিয়েও আলোচনা করেছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews