মোহাম্মদ বিল্লাল হোসেন : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ০৫ আগস্ট ২০২৪ তারিখ হতে অদ্যাবধি দেশব্যাপী বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলায় ৩৮২ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ১১৮ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ৮০ জন গ্রেফতারসহ ৪৮৪টি অস্ত্র, ২০ হাজারের অধিক রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ১ হাজারের অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমান মাদক উদ্ধার করে র্যাব। পাশাপাশি ১২৭ জন অপহরণকারী গ্রেফতারসহ ১১৪ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত গ্রেফতার ২০৮ জন, জেল পলাতক ১১৮ জনসহ অন্যান্য অপরাধে ৮৭৮ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকার যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে ফেনী হতে চট্টগ্রাম মহানগরীর দিকে নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখে আনুমানিক ১৫২০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকার পাঁকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় র্যাবের চেক পোস্টের দিকে আসা একটি সন্দেহজনক একটি প্রাইভেটকার’কে থামানোর সংকেত দিলে কারটি থামিয়ে কৌশলে দুইজন ব্যাক্তি পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা আসামী ১। সাইফুল ইসলাম (৩৭), পিতা- মৃত হাজী নুর সোবাহান, সাং-মধ্যম আজমনগর এবং ২। নাসির উদ্দিন (৩১), পিতা- জহির উদ্দিন, সাং-উত্তর সোনাপাহাড়, উভয় থানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রামদের গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে প্রাইভেটকারের ড্রাইভারের সিটের নিচে বিশেষ কৌশলে রক্ষিত স্কচটেপ দ্বারা মোড়ানো ০৮টি প্যাকেট এর ভিতর হতে ১৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ আসামীদের গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য ফেন্সিডিল ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লাখ টাকা।গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলাতম সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের’কে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply