1. dailyamarsongram71@gmail.com : Abu Yusuf : Abu Yusuf
  2. admin@dailyamarsongram.com : admin :
  3. shoyebmahmud08@gmail.com : Abul Kalam : Abul Kalam
  4. kazimaviation@gmail.com : Office Staff : Office Staff
  5. mdjakir349@gmail.com : Md. Jakir Hossain : Md. Jakir Hossain
  6. akazzad1@gmail.com : Abul Kalam : Abul Kalam
  7. msareza0075@gmail.com : Md Reza : Md Reza
  8. mizanamarsongrambd@gmail.com : Mizanur Rahman Chowdhury Tulu : Mizanur Rahman Chowdhury Tulu
  9. dailyamarsongrambd@gmail.com : Head Office : Head Office
May 16, 2026, 4:02 am
শিরোনাম :
তরফপুর ইউনিয়ন বিজ্ঞান ক্লাব ও পাঠাগারের উদ্দ্যোগে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা-২০২৪ এর চলছে রেজিষ্ট্রেশন। মহান বিজয় দিবস ও ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা। Village Network Alliance এর উদ‍্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং-২০২৬.. শাহরাস্তিতে মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুরের পর রাতে ডিল পাথর নিক্ষেপ দূবৃর্ত্তদের !নিরাপত্তাহীনতায় মুক্তিযোদ্ধা পরিবার ! সুষ্ঠু বিচারের দাবি। এতিম শিক্ষার্থীদের মাঝে আহার বিতরণ করলো সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটিতে শেরপুরের কৃতি সন্তান মোঃ আল আমিন যুগ্ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। দৈনিক কালবেলা- অনলাইনে প্রকাশিত ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ। তরুণ সমাজের অহংকার ও প্রতিবাদী কন্ঠ এমপি পুত্র মোস্তফা কামাল। ‘দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ’ চাটখিল উপজেলা আলিয়া মাদ্রাসার সাবেক সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর এর মৃত্যু। ইতিহাসে প্রথম বারের মতো নারী পুলিশ সুপার (এসপি) পাচ্ছে ঢাকা জেলা। নড়াইলের কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য, জুস ও কোমল পানীয় তৈরির একটি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান। মালিককে কারাদণ্ড সাথে জরিমানা।

কদমতলীতে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, সাংবাদিককে প্রাণনাশের হুমকি: আল মদিনা নার্সিং হোম বন্ধের দাবি

  • সময়: Tuesday, January 28, 2025
  • 66 View

নিজস্ব প্রতিনিধি ঃ- রাজধানীর কদমতলীতে অবস্থিত ‘আল মদিনা নার্সিং হোম’ আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ভুল চিকিৎসার অভিযোগে এক নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে, যা এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। এ ঘটনায় সংবাদ প্রকাশ করায় সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।গতকাল, ২৭ জানুয়ারি (সোমবার), রায়েরবাগ জোড়খাম্বা এলাকায় প্রসূতি মায়ের সিজারিয়ান অপারেশন চলাকালীন এ ঘটনা ঘটে। নবজাতকের স্বজনদের অভিযোগ, অপারেশনটি করার কথা ছিল চিকিৎসক ডাঃ অজিত কুমার রায়ের, কিন্তু তিনি অনুপস্থিত থাকায় নার্স শোভা অপারেশনটি সম্পন্ন করেন। রোগীর স্বজনদের দাবি, চিকিৎসা অবহেলা ও অনভিজ্ঞতাই নবজাতকের মৃত্যুর কারণ।ভুক্তভোগী পরিবার জানায়, সন্তান জন্মের পরপরই নবজাতকের অবস্থার অবনতি হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানেই শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। তারা আরও অভিযোগ করেন, আল মদিনা নার্সিং হোমের কর্মীরা প্রথম থেকেই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং স্বজনদের মুখ বন্ধ রাখতে হুমকি দেয়।স্থানীয়দের ক্ষোভ, হাসপাতালটি বন্ধের দাবিএ ঘটনা জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। নার্সিং হোমটির বিরুদ্ধে আগে থেকেই চিকিৎসা অনিয়মের অভিযোগ থাকায় এবার এলাকাবাসী সরব হয়ে হাসপাতালটি বন্ধের দাবি তুলেছেন। একাধিক ব্যক্তি জানান, এই প্রতিষ্ঠানে কোনো ধরনের মানসম্পন্ন চিকিৎসা নেই। অপারেশনে দক্ষ চিকিৎসক না থাকায় এমন ঘটনা প্রায়ই ঘটে।আইনি পদক্ষেপ নিতে ভয় পাচ্ছে ভুক্তভোগীরাসন্তান হারিয়ে শোকে কাতর পরিবারটি জানিয়েছে, প্রভাবশালী মহলের ভয়ভীতি এবং আল মদিনা নার্সিং হোমের হুমকির কারণে তারা আইনের আশ্রয় নিতে ভয় পাচ্ছেন। কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আইয়ুর বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”হাসপাতাল কর্তৃপক্ষের অস্বীকারএদিকে, আল মদিনা নার্সিং হোমের চেয়ারম্যান মিজানুর রহমান দাবি করেছেন, “আমাদের হাসপাতালে এমন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এটি একটি মিথ্যা অভিযোগ।” তবে তার বক্তব্যে স্থানীয়রা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, বিষয়টি ধামাচাপা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ সব রকমের অপচেষ্টা চালাচ্ছে।সাংবাদিকদের কাজেও বাধাএ ঘটনার পর সাংবাদিকরা বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করলে তাদের কাজেও বাধা সৃষ্টি করা হচ্ছে। স্থানীয় সাংবাদিকদের একজন জানান, “আমরা যখন বিষয়টি কভার করতে যাই, তখন কিছু লোক এসে হুমকি দেয়। তারা বলে, যদি বিষয়টি নিয়ে কোনো রিপোর্ট করা হয়, তবে আমাদের জীবন নিয়ে বিপদ হবে।”মানববন্ধনের প্রস্তুতি, দোষীদের শাস্তির দাবিস্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে আগামীকাল মানববন্ধনের আয়োজন করার ঘোষণা দিয়েছেন। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর দাবি, যত দ্রুত সম্ভব হাসপাতালটি স্থায়ীভাবে বন্ধ করা হোক এবং এমন প্রাণঘাতী চিকিৎসা অবহেলার দায়ে সংশ্লিষ্টদের শাস্তি দেওয়া হোক।এই ঘটনা রাজধানীর চিকিৎসা ব্যবস্থার গুরুতর ত্রুটির আরেকটি উদাহরণ। ভুক্তভোগীরা যেন ন্যায়বিচার পায়, তা নিশ্চিত করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© প্রকাশক কর্তৃক প্রকাশিত ও সর্বস্বত্ত সংরক্ষিত।

Theme Customized By BreakingNews