স্টাফ রিপোর্টারঃ ২৬/০১/২০২৫ ইং তারিখে গভীর রাত সন্ত্রাসীরা বন বিভাগ থেকে কাঠ করে, চুরি করা কাঠের তথ্য নিতে গেলে দৈনিক আমার সংগ্রাম পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় প্রধান মিজান উল্লাহ ও সাংবাদিক ইমনের ওপর অতর্কিত হামলা করেন সাংবাদিকদের হত্যা করার উদ্দেশ্যে। চোরাই কাঠ ব্যবসায়ী তাউসিফ, দিদার, পিয়ারু সাজা সজ্জিত হয়ে একটি সন্ত্রাসী দল নিয়ে সাংবাদিকদের কে মারধর করে। এবং তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় সাংবাদিক মিজানুল্লাহ ও ইমন হোসেন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সাংবাদিকদের দায়িত্ব বস্তুনিষ্ঠ সংবাদ ও তথ্য সংগ্রহ করা অথচ বস্তুনিষ্ট সংবাদ তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে নির্যাতিত হয় সাংবাদিকরা। এমনিভাবে সারাদেশে সাংবাদিক সমাজের উপর নির্ভীর নির্যাতন চলছে। এর প্রতিবাদে আজ ২৮/০১/২০২৫ ইং তারিখ সকাল ১১:৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাব ঢাকায় এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক আমার সংগ্রাম পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হিরো খান, ও সম্পাদক বেলায়ত হোসেন, সাংবাদিক সাইফুল ইসলাম মুন্সী আসলাম, খালিদ মাহমুদ, আরিফুল ইসলাম শান্ত, রফিকুল ইসলাম, মাসুম বিল্লাহ, আব্দুল রফিক, লিয়াকত হোসেন লিওন, শাহীন, ও জাতীয় প্রেসক্লাবের সদস্য সিকদার মোহাম্মদ আলমগীর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি জাতীয় প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর আলম প্রধান, এডভোকেট তাজুল ইসলাম মিয়াজী, এডভোকেট শাহিন আলম, প্রমূখ বক্তারা বলেন অবিলম্বে সাংবাদিকের উপর হামলাকারী সন্ত্রাসীদের কে গ্রেফতার করতে হবে। গ্রেফতার শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে সাংবাদিক সমাজ চট্টগ্রাম ঢাকা ও সারাদেশে কর্মসূচি ঘোষণা করা হবে।
Leave a Reply