মো: আল-আমিন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
নগুয়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যােগে কবরবাসীদের রুহের মাগফিরাতের কামনায় ১ম বারের মত আজ শুক্রবার বাদ আচর হতে মধ্যরাত পর্যন্ত হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দক্ষিন দিকে সড়কে এক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। হাসমত উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল বারিক মাস্টারের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ( ভিপি)সোহেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরিফ, জেলা যুবদলের সিনিয়র সহ- সভাপতি মোশতাক আহমেদ শাহীন। ওয়াজ মাহফিলে প্রধান আলোচক ছিলেন সিলেট থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাও. সাদিক আহমেদ মাহফুজ,বিশেষ আলোচক হযরত মাও. মুফতি আবু বকর সিদ্দিক, বিশেষ বক্তা ক্বারী বেলায়েত হোসেন সুরে বেলালীসহ স্হানীয় উলামায়ে কেরামগণ উপস্হিত ছিলেন। ক্বেরাত পরিবেশন করেন ক্বারী হাফেজ মাও.শামসুল ইসলাম। মাহফিলে সার্বিক ব্যবস্হাপনায় ছিলেন জেলা যুবদলের সহদপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সুমন ও জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক আশরাফুল ইসলাম ও আবুল খায়ের নুর, সুজন, রিজবী, সেলিম আহমেদ, হারুন আর রশিদ।মাহফিল পরিচালনা ছিলেন গুলেজান মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাও. আমিনুল ইসলাম। উল্লেখ আজ অত্র মাহফিলের সভাপতি বাসস্ট্যান্ড মসজিদের প্রাক্তন খতিব সভাপতিত্বে মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হাফেজ মাও. হারুনুর রশিদ হুজুর আজ দুপুর ১২ টায় ঢাকাস্হ বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply