মুহাম্মদ মিজান উল্লাহ চট্টগ্রাম ব্যুরো প্রধান:- চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্ষা এলেই চট্টগ্রামে জলাবদ্ধতা সৃষ্টি পুরোনো কীর্তন। তবে এটার পুরোপুরি সমাধান খুঁজতে চার উপদেষ্টাকে বিশেষ দায়িত্ব দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে আগামী ১৯ জানুয়ারি জলাবদ্ধতা নিরসনের পদক্ষেপ নিতে সেই চার উপদেষ্টা সভা করবেন চট্টগ্রামে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে নগরের লালদীঘির পাড়ের চসিক পাবলিক লাইব্রেরির সম্মেলন কক্ষে দুস্থ শীতার্তদের মাঝে বিতরণের জন্য থানা ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের মাঝে কম্বল বিতরণকালে এসব কথা বলেন মেয়র। সিডিএর ৩৬টি খালের যে প্রকল্প ছিল, সেটি বাড়ানো হচ্ছে জানিয়ে চসিক মেয়র বলেন, সামনের প্রকল্পে ৫৭টি খাল আওতাভুক্ত হবে। এতদিন আশা ছিল জলাবদ্ধতার যে সমস্যা সেটির ৬০ শতাংশ কাজ হলে সমাধান পাব। এবার যেহেতু ৫৭টি খাল হচ্ছে সেই হিসেবে জলাবদ্ধতা সমস্যার ৯০ থেকে ১০০ শতাংশ সমাধান পাব আশা করছি। আমি প্রথম থেকেই বলে আসছি, যে ২১টি খাল বাদ আছে, এসবের কারণে জলাবদ্ধতা পুরোপুরি যাবে না। শেষপর্যন্ত
Leave a Reply