কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদী বাজার পূর্ব পাড়া উপজেলা রোড হিরালাল সাহার মোড়ে মেসার্স মানিক ফার্নিচার নামক একটি ফার্নিচারের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এতে কারখানার মালামালসহ সম্পূর্ণ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর ) আনুমানিক রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে আশপাশের দোকানদার ও আসপাশের লোকজন আগুনের শিখা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস আসার পূর্বেই আগুন মুহূর্তে ভয়াবহ রূপ নেয়। পরে কটিয়াদী ও বাজিতপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ফার্নিচার কারখানার মালিক মানিক সূত্রধর জানান, আগুনে তার কারখানা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। কারখানায় প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার কাঠের মালামাল ছিলো। এর মধ্যে ১০ লাখ টাকার তৈরি ফার্নিচার ছিলো, যা ডেলিভারি ছিলো আগামী শুক্রবার।কটিয়াদী ফায়ার সার্ভিসের দ্বায়িত্ব প্রাপ্ত স্টেশন অফিসার মাজেদুল ইসলাম বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমাদের টিম ঘটনা স্থলে পৌঁছে, পরবর্তীতে বাজিতপুরের আরেকটি টিম এসে আমাদের সাথে আগুন নিয়ন্ত্রণে অংশগ্রহণ করেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর (২৪ ডিসেম্বর) সকালে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইদুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
Leave a Reply