কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :কিশোরগঞ্জে ২০০ বছর বয়সী একটি রেইনট্রি গাছে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার দুপুরের দিকে শহরের আলোরমেলা পুরাতন কোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাচীন এই রেইনট্রি গাছটির ডালপালা প্রায় শুকিয়ে গেছে। পরগাছার শুকনো পাতায় আগুন লেগে মূহূর্তে মগডালে ছড়িয়ে পড়ে। তবে প্রাথমিকভাবে গাছে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আবুজার গিফারি। নিচের খড়কুটোর আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তিনি।তিনি জানান, গাছের আগুন মগডালে ছড়িয়ে পড়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় সরকারি অফিসের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।এদিকে, রেইনট্রি গাছে আগুন লাগায় হঠাৎ করেই চারদিকে হৈচৈ শুরু হয় রেইনট্রি গাছে লাগা আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
Leave a Reply