মোঃ হিরো খান পাবনা থেকে ফিরে আসে
পাবনা ঈশ্বরদীতে প্রায় ১৭ বছর পর কর্মী সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাশুড়িয়া ইউনিয়ন শাখা। শনিবার সকাল ১০ টার থেকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নে আব্দুল হামিদ জিন্নাহ মিলনায়তনে মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের পাবনা জেলা তালিমুল কোরআন সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা আমির ড. নুরুজ্জামান প্রামাণিক।
সম্মেলনে বক্তারা বলেন, আওয়ামী-বাকশালীরা আমাদের প্রথমসারির সব নেতাকে মিথ্যা ও বানোয়াট মামলায় ফাঁসি দেওয়া হয়েছে।
অসংখ্য নেতাকর্মীকে গুম-খুন করা হয়েছে। এমন কোনো জুলুম-নির্যাতন নেই, যা আমাদের ওপর চালানো হয়নি, বৈষম্যবিরোধী ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যার বিচারের দাবি করেন।
Leave a Reply