গোপন সূত্রে জানা গেছে, আড়াইহাজার থানার খাগকান্দা ইউনয়নের শম্ভুপুরা গ্রামে চলছে রমরমা মাদক ব্যবসা। এই মাদক ব্যবসা পরিচালনা করছেন একই গ্রামের সেকান্দর আলীর ছেলে মনির হোসেন। জানা গেছে, ফ্যাসিষ্ট আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে খাগকান্দা ইউনয়নের ১নং ওয়ার্ডের যুবলীগের সভাপতির নেন কথিত মনির হোসেন।। এরই সুবাদে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী মনা কথিত যুবলীগ নেতা মনির হোসেন আওয়ামী প্রভাব খাটিয়ে গড়ে তুলে মাদকের আখড়া। তার এই অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে ভয় দেখাতো, এলাকা ছাড়া করে দিবে বলে হুমকি প্রদান করত এবং এলাকায় প্রচার করত সে হচ্ছে আড়াইহাজারের সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর কাছের লোক। সুতরাং বাড়াবাড়ি করলে ফলাফল ভালো হবে না এমন কি মানুষদেরকে প্রাণ নাশের পর্যন্ত হুমকি প্রদান করত কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির। এছাড়াও গরীবের হক আত্মসাৎ করা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন সে এবং বৈশষম্য বিরুধী ছাত্র আন্দোলনে নিরপরাধ ছাত্র জনতার উপরও চড়াও হন কথিত যুবলীগ নেতা মনির হোসেন। এই মাদক ব্যবসায়ীর এহেন কাজে এলাকাবাসী অসন্তুষ্ট ও ক্ষুব্ধ। তাই যথা শিঘ্র সম্ভব আইনের আওতায় এনে তার বিচার কার্য সম্পাদন করার জোর দাবী জানাচ্ছে এলাকাবাসী।
Leave a Reply