মোঃ আরাফাত হোসেন :নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর হুশিঁয়ারি দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, কথা স্পষ্ট- দলের নিয়ম ভঙ্গ করলেই ব্যবস্থা নেওয়া হবে। ফ্যাসিস্টের দোসরদের আশ্রয় দেওয়া যাবে না। নিজেস্ব দল ভারি করার জন্য ফ্যাসিস্টের দোসরদের আশ্রয় দিলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, কুড়িগ্রাম জেলায় আয়োজিত দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভায় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এসব কথা বলেন। ‘আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ’-স্লোগান সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিকনির্দেশনামূলক এই যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, আপনাদেরকে মানুষের পাশে দাড়াতে হবে, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মেনে কাজ করছি। দলের প্রতিটি নেতাকর্মী মানুষের সঙ্গে মিশে তাদের জন্য কাজ করেন। মানুষের ভালোবাসা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। শোষণমুক্ত, স্বৈরাচারমুক্ত ও বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়তে হবে।নেতাকর্মীদের উদ্দেশ্য নয়ন বলেন, গতানুগতিক রাজনৈতিকধারা থেকে বের হয়ে, রাজনৈতিক গুণগত মান উন্নয়ন করতে হবে। কোনো ব্যক্তির অপকর্মের দায় দল কখনোই বহন করবে না।অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে নুরুল ইসলাম নয়ন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনার দায়ের করা সকল মিথ্যা, বানোয়াট এবং প্রতিহিংসামূলক রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত সকল মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গুম-খুনের সঙ্গে যারাই জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের বিচার নিশ্চিত করতে হবে।এসময় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Leave a Reply